নজরবন্দি ব্যুরোঃ গত ওয়ানডে ও টি-টোয়েণ্টি সিরিজে ক্যারিবিয়ানদের নাস্তানাবুদ করেছে হিটম্যান ব্রিগেড। তবে সপ্তাহখানেক অতিক্রম হওয়ার আগেই আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ শুরু করছে মেইনইন ব্লুজ। কিন্তু সিরিজ শুরুর আগেই চোটের কারনে দীপক চাহারের পাশাপাশি সিরিজ থেকে ছিটকে গিয়েছে সূর্যকুমার যাদব। যারফলে ভাঙাচোড়া দল নিয়েই আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে নামছে ভারত।
আরও পড়ুনঃ ইউক্রেনে রাশিয়ার হামলা, বাড়তে পারে তেল গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম


অপরদিকে, অজিদের বিরুদ্ধে গত সিরিজে খড়কুটোর মতো উড়ে গিয়েছে শ্রীলঙ্কা। কিন্তু স্কোরবোর্ডের দিকে তাকালে বোঝা যায় যে কতটা লড়াই চালিয়েছে দাসুন শানাকার দল। কিন্তু সেসব ভুলে আজকের ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া শ্রীলঙ্কা। তাই আজকের ম্যাচে দুই ভারতীয় তারকার অভাব যে কাজে লাগাতে চাইবে লঙ্কা বাহিনী তা বলাই চলে।
আসলে আজ শুরু থেকেই দলের মিডিল অর্ডারকে শক্তিশালী করতে চান দ্বীপ রাষ্ট্রের এই অধিনায়ক। ভারতের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ভারতের বোলিং লাইন আপ বেশ ভাল। আমাদের টপ অর্ডারকে ভাল খেলতে হবে। সেটা হলে ম্যাচ জেতার সম্ভাবনাও বেড়ে যাবে আমাদের।” তবে আজ মাঠে নামতে পারবেন না শ্রীলঙ্কার অন্যতম ভরসাযোগ্য তারকা হাসারাঙ্গা। যারফলে ভারতীয় ব্যাটারদের রুখতে কিছুটা হলেও বেগ পেতে হবে সিংহলী বোলারদের।
আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে নামছে ভারত, ইতিহাসের সামনে হিটম্যান

যারফলে কিছুটা হলেও স্বস্তিতে হিটম্যান ব্রিগেডে। তবে আজ নিজের ক্যেরিয়ারে অন্যতম রেকর্ড গড়ার হাতছানি রয়েছে এই মুম্বাই অধিনায়কের। পরিসংখ্যান বলছে, আজ ব্যাট করে মাত্র ৬৩ রান পেলেই অধিনায়ক হিসেবে হাজার রানের গণ্ডি টপকাবেন রোহিত শর্মা।









