শ্রেয়স নিয়ে সমস্যায়, মুখ খুললেন রোহিত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সিরিজের প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদের বিপক্ষে সহজ জয় পেয়েছিল টিম ইন্ডিয়া। আজ দ্বিতীয় টি-টোয়েণ্টি ম্যাচে মাঠে নামছে রোহিতরা। তবে তিন ম্যাচের সিরিজ হলেও আজই সিরিজ পকেটে পুরতে চান হিটম্যান ব্রিগেড। তবে শ্রেয়স নিয়ে সমস্যায়, ভারত অধিনায়ক।

আরও পড়ুনঃ আইপিএলের টাকায় ভাইয়ের পড়াশোনা চালানোর ভাবনা, এই নাইট তারকার

আজ সিরিজ জয় নিশ্চিত করতে পারলেই বেশকিছু সুবিধা পাবে ভারতীয় দল। প্রথমত, টি-টোয়েণ্টির শেষ ম্যাচ যথেষ্ট খোলামেলা ভাবে খেলতে পারবে দলের সবাই। দ্বিতীয়ত, ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষা করা যাবে বেশ কয়েকজনকে। এককথায়, অস্ট্রেলিয়া বিশ্বকাপের আগে এই সিরিজগুলিকে ড্রেস রিহার্সাল হিসেবেই দেখতে চাইছেন রোহিত শর্মা।

তবে আইপিএলের মঞ্চে শ্রেয়সকে নিয়ে দরাদরি হলেও ভারতীয় দলের সমস্যা কোথায় ? সেইপ্রসঙ্গে রোহিত বলেন, “ দেখুন শ্রেয়সের মতো একজন টিমের বাইরে রাখাটা সত্যিই খুব কঠিন। কিন্তু মাঝখানে এমন একজনকে দরকার যে বোলিংটা করতে পারবে। বিশ্বকাপের কথা মাথায় রেখে ওই পজিশনে একজন অলরাউন্ডার দরকার।”

শ্রেয়স নিয়ে সমস্যায়? জানালেন ভারত অধিনায়ক 

Shreyas Iyer keen on earning Test spot: It would be fun to be part of India's Test team - Sports News
শ্রেয়স নিয়ে সমস্যায়? মুখ খুললেন রোহিত

অর্থাৎ দলের মিডিল অর্ডারে একজন অলরাউন্ডর থাকায় শ্রেয়সকে নিয়ে দেখা দিচ্ছে সমস্যা। পাশাপাশি বোলারদের ও দেখে নিতে চান ভারত অধিনায়ক। সেকারনে রবি বিষ্ণোনইদের আরও বেশি করে সুযোগ দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে সকলকে চিন্তায় রাখছে কোহলির অফফর্ম। গতম্যাচে তার ব্যাট থেকে ঝর ঝরে ইনিংসের আশা করা হলেও তা মেলেনি। ১৩ বলে ১৭ রান করেই প্যাভিলিয়ানে ফিরে আসেন বিরাট। যা অস্বস্তি বাড়িয়েছে দলের অন্দরে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত