নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বদলের পর থেকেই বদলে গিয়েছে দলের পারফর্মেন্স। গত ওয়ানডে ও টি-টোয়েণ্টি সিরিজে ক্যারিবিয়ানদের চূর্ণবিচূর্ণ করার পর এবার শ্রীলঙ্কা। গতকাল টি-টোয়েণ্টি সিরিজে দাসুন শানাকার দল কে হোয়াইট ওয়াশ করে হিটম্যানের ভারত। গতকাল ব্যাট করে ১৪৬ রান তোলে সিংহলি ক্রিকেটাররা। তবে শ্রেয়স আইয়ারের অনবদ্য ইনিংসে সহজেই ম্যাচ জিতে নেয় ভারত। কিন্তু সিরিজ জেতার পর একি করলেন রোহিত!
আরও পড়ুনঃ ইউক্রেনে থাকা ভারতীয়দের ফেরাতে অপারেশন গঙ্গা, গতকাল ফেরানো হয় ২৪৯ জন কে


গতকাল ম্যাচের শেষে পুরস্কার বিতরণী মঞ্চ থেকে ট্রফি নিয়ে দলের সতীর্থদের দিকে এগিয়ে যেতে শুরু করেন রোহিত। হটাৎই ছুট লাগাতে শুরু করেন জয়দেব শাহর দিকে। তার হাতেই তুলে দেন সিরিজ জয়ের ট্রফি। পরে গোটা দলের সঙ্গে ট্রফি হাতে উদযাপন করতে দেখা যায় তাকে। যা নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে নেটমাধ্যমে।
কে এই জয়দেব শাহ? ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতিনিধি তথা সৌরাষ্ট্রের প্রাক্তন অধিনায়ক তিনি। পাশাপাশি বিসিসিআই প্রাক্তন সচিব নিরঞ্জন শাহর পুত্র। বর্তমানে সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার প্রেসিডেণ্ট হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন জয়দেব শাহ।
সিরিজ জেতার পর একি করলেন রোহিত! জোর চর্চা অনুরাগীদের

অপরদিকে, এই সিরিজের শুরু থেকেই কোহলির বিকল্প হিসেবে উঠে আসছিল শ্রেয়স আইয়ারের নাম। অনেকেই বলেছিলেন, বিরাট না খেলতে পারলে তিন নম্বরে আইয়ারকে আনার কথা ভাবতে পারে ভারত। সেইমতো, গোটা সিরিজে ঝড়ের গতিতে রান তোলেন কলকাতার এই অধিনায়ক। প্রথম ম্যাচে ৫৭ রানে অপরাজিত থাকার পর দ্বিতীয় ম্যাচে ৭৪ রান তোলেন তিনি। শেষম্যাচে ৭৩ রানের অনবদ্য ইনিংসের সাক্ষী রাখেন সকলকে। যারফলে আগামী দিনে দল নির্বাচন নিয়ে চাপে পড়তে পারেন হিটম্যান।









