নজরবন্দি ব্যুরোঃ রুশ সেনাদের তাণ্ডব বিধ্বস্ত গোটা ইউক্রেন। সেই ছবি সামনে আসতেই রীতিমতো শিউরে উঠছে বিশ্ববাসী। তার মধ্যেই রাশিয়ার তরফে দাবি করা হয়েছিল, কিভ ছেড়ে নাকি পালিয়ে গিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট। এমনকি তাকে নিরাপদে বের করে আনার পরামর্শ দিয়েছিল বাইডেনের আমেরিকা। তবে তা নাকচ করে দেন ভালোদিমির জেলেনিস্কি। এই পরিস্থিতিতে ইউক্রেনে থাকা ভারতীয়দের ফেরাতে অপারেশন গঙ্গা চালু করল ভারত।
আরও পড়ুনঃ Russia-Ukraine War: বেলারুশে রাশিয়ার সঙ্গে বৈঠকে রাজি ইউক্রেন, জানাল রুশ সংবাদমাধ্যম


বিশেষ সূত্র অনুযায়ী জানা গিয়েছে, বুকরেস্ট থেকে এই দেশের পড়ুয়া সহ অন্যান্য নাগরিকদের নিয়ে দিল্লি বিমানবন্দরে পৌঁছয় প্রথম বিমান। সেখানেই ইউক্রেন ফেরত এক পড়ুয়া সাংবাদিকদের বলেন, ” সরকার আমাদের অনেক সাহায্য করেছে। এমনকি ভারতীয় দূতাবাসের তরফে ও যথাসাধ্য চেষ্টা চালানো হয়েছে। কিন্তু কিয়েভ সরকারের কঠোরনীতির জেরে সীমান্ত পেরনোটাই বিরাট সমস্যার ছিল। এখনও অনেকে সেখানে আঁটকে রয়েছেন। আশা করি তাদের সবাই কে ফিরিয়ে আনা সম্ভব হবে। ”
ইউক্রেনে থাকা ভারতীয়দের ফেরাতে অপারেশন গঙ্গা, বিশেষ উদ্যোগ বিদেশ মন্ত্রকের

পরিসংখ্যা বলছে, যুদ্ধ শুরুর আগে ইউক্রেনে থাকা ভারতীয়দের সংখ্যা ছিল প্রায় ২০ হাজার। যাদের অধিকাংশই ডাক্তারি পড়ুয়া। তবে পুতিন সরকারের তরফে যুদ্ধ ঘোষণার আগেই দেশে ফেরেন বেশকিছু নাগরিক। এখন বাকিদের ফেরানোটাই চ্যালেঞ্জ ভারতের। এই নিয়ে ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন স্রিংলা বলেন, বর্তমানে ইউক্রেনে আকটে পড়া ভারতীয় নাগরিকদের দেশে ফেরানোর দিকেই জোর দেওয়া হয়েছে। সেইমতো ” অপারেশন গঙ্গা ” শুরু করেছে কেন্দ্র।







