HomeTagsPrime minister

Prime minister

Narendra Modi: ক্যামেরার লেন্সের কভার না সরিয়ে ছবি তুলছেন মোদী! নেটদুনিয়ায় ভাইরাল

শনিবার ছিল প্রধানমন্ত্রীর ৭২তম জন্মদিন। আর তাই তাঁর জন্মদিনে কুনো পালপুর অভয়ারণ্যে ছাড়া হয় নামিবিয়া থেকে আনা ৮টি চিতা।সুদূর আফ্রিকার নামিবিয়া থেকে এই চিতা বাঘগুলিকে নিয়ে আসা হয়েছে।

PM Modi Assests Worth: ১ বছরে প্রধানমন্ত্রীর সম্পতি বাড়ল কত? জানুন বিস্তারিত

দেশের মানুষের 'আচ্ছে দিন' না এরেও মোদির কিন্তু 'আচ্ছে দিন' এসে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অস্থাবর সম্পত্তি বেড়ে দাঁড়িয়েছে ২৬.১৩ লক্ষ টাকা। এই সম্পদের অধিকাংশই ব্যাংকে আমানত হিসেবে রয়েছে।

জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী ‘নিহত’, তুমুল শোরগোল আন্তর্জাতিক মহলে #ShinzoAbe

এদিন জাপানের নারা শহরে তাঁর ওপর হামলা চালানো হয়৷ প্রথম গুলিটি কান ছুয়ে বেরিয়ে গেলেও, তাঁর বুকে দ্বিতীয় গুলিট লাগে৷ সূত্রের খবর, এদিন গুলির আঘাত লাগার পরেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে৷ জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী 'নিহত'? জল্পনা শুরু। 

পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হলেন শেহবাজ শরিফ, সংখ্যা গরিষ্ঠতা তাঁর পক্ষেই

সমস্ত নাটকীয় পর্বের অবসান ঘটিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হলেন শেহবাজ শরিফ। শনিবার আস্থা ভোটের নির্দেশ দিয়েছিল পাকিস্তানের সুপ্রিম কোর্ট। কিন্তু পরিস্থিতি বেগতিক বুঝে আগে থেকেই ইস্তফা দেন ইমরান খান। এরপর প্রধানমন্ত্রী পদের জন্য বিরোধীদের তরফে শেহবাজ শরিফের নাম ঘোষণা করা হয়েছিল। সোমবার ন্যাশনাল অ্যাসেম্বলিতে ভোটাভুটি পর্বে জয়লাভ করেন তিনি।

Pakistan: সরকার পতনের পরেই প্রশাসনের নজরে ইমরান ঘনিষ্টরা, চলছে তল্লাশি

রাতভর টানটান উত্তেজনা। হার নিশ্চিত জেনে ইস্তফা দিলেন ইমরান খান। সরকার পতনের পরেই প্রশাসনের নজরে ইমরান ঘনিষ্টরা। ইমরান খানের ঘনিষ্ট এবং তেহেরিক-ই-ইনসাফ দলের মুখপাত্র আরসালান খালিদের বাড়িতে তল্লাশি চালানো হয়। শরিক দল পিটিআই নেতাদের সকলের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। তবে প্রতিশোধ নেব না জানালেন শেহবাজ শরিফ।

Pakistan: ইস্তফা দেবেন ইমরান! নয়া পাক প্রধানমন্ত্রী শাহবাজ?

আর কিছু মুহুর্তের অপেক্ষা। দ্রুত অনাস্থা প্রস্তাবে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে প্রধানমন্ত্রীর পুদ হারাতে চলেছেন ইমরান খান। নাকি তার আগেই ইস্তফা দেবেন ইমরান! সেক্ষেত্রে পাকিস্তানের মুখ্যমন্ত্রী হতে পারেন বিরোধী দলনেতা পাকিস্তান মুসলিম লিগের নাওয়াজ ভাগের শেহবাজ শরিফ।

বঙ্গে মোদি,পদযাত্রা মমতার , নেতাজির জন্মজয়ন্তীর দিন নিরাপত্তার বলয়ে মুড়ল তিলোত্তমা

নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকীতে একদিকে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা। এদিন কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্যামবাজার থেকে রেডরোড পর্যন্ত পদযাত্রা করবেন।

Trending Now