Narendra Modi: ক্যামেরার লেন্সের কভার না সরিয়ে ছবি তুলছেন মোদী! নেটদুনিয়ায় ভাইরাল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: শনিবার ছিল প্রধানমন্ত্রীর ৭২তম জন্মদিন। আর তাই তাঁর জন্মদিনে কুনো পালপুর অভয়ারণ্যে ছাড়া হয় নামিবিয়া থেকে আনা ৮টি চিতা। সুদূর আফ্রিকার নামিবিয়া থেকে এই চিতা বাঘগুলিকে নিয়ে আসা হয়েছে। মধ্যপ্রদেশের কুনো পালপুর জাতীয় উদ্যানে এই চিতাবাঘগুলিকে এবার দেখা যাবে।

আরও পড়ুন: সঙ্কটের আবহে দেশের অর্থনীতি, বিদেশি মুদ্রার ভাঁড়ারে টান, অশনি সংকেত দেখছেন বিশেষজ্ঞরা

কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ২০০৯ সাল থেকেই চিতা গুলিকে ভারতে আনার পরিকল্পনা হচ্ছিল। আগামী পাঁচ বছরে ধাপে ধাপে মোট ৫০টি চিতা এখানে আনার পরিকল্পনা করা হচ্ছে।চিতাগুলিকে ছাড়ার অনুষ্ঠানে খোশমেজাজে দেখা যায় প্রধানমন্ত্রীকে। বিশেষ ক্যামেরা দিয়ে চিতাগুলির ছবিও তুলে রাখতে দেখা গিয়েছে তাঁকে।

এদিন মোদী পুরোপুরি জঙ্গল সাফারির মুডে ছিলেন। হ্যাট আর স্পোর্টশু পরেই পৌঁছে গিয়েছিলেন জঙ্গতে। গলায় ঝুলছিল একটি লম্বা লেন্সওয়ালা ক্যামেরা। হালকা আসমানি রঙের হাফ হাতা কুর্তার ওপর ছিল সাফারি জ্যাকেট। কখনও হাতে কখনও আবার গলায় ঝোলান ছিল ক্যামেরা। জঙ্গল সাফারির পুরো মেজাজটাই ছিল তাঁর জন্মদিনে।

কামেরার লেন্সের কভার না সরিয়ে ছবি তুলছেন মোদী! নেটদুনিয়ায় ভাইরাল
ক্যামেরার লেন্সের কভার না সরিয়ে ছবি তুলছেন মোদী! নেটদুনিয়ায় ভাইরাল

ক্যামেরার লেন্সের কভার না সরিয়ে ছবি তুলছেন মোদী ! নেটদুনিয়ায় ভাইরাল

6 24

উল্লেখ্য, এদিন বিকেলে টুইট করে কংগ্রেসের দমন ও দিউ শাখা। সেই পোস্টে যে ছবিটি শেয়ার করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে সত্য়িই প্রধানমন্ত্রীর ক্যামেরার লেন্স কভারটি খোলা নেই! কংগ্রেসের তরফে ওই পোস্টে ব্যঙ্গ করে লেখা হয়েছে, ‘লেন্স কভার না সরিয়েই ফটোগ্রাফি… এমনটা কে করে!’মোদীর একটি টুইটের জবাবে তার ওই ছবি পোস্ট করে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ছবিটি। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন