নজরবন্দি ব্যুরো: বঙ্গে মোদি ,পদযাত্রা মমতার, নেতাজির জন্মজয়ন্তীর দিন নিরাপত্তার বলয়ে মুড়ল তিলোত্তমা । নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকীতে একদিকে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা। এদিন কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্যামবাজার থেকে রেডরোড পর্যন্ত পদযাত্রা করবেন। স্বভাবতই নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে শহর কলকাতাকে ।
আরও পড়ুন: বিজেপি শাসিত রাজ্যগুলিতে মদ বন্ধের আবেদন উমা ভারতীর


এদিকে এরইমধ্যে শহরে এসে পৌঁছেছে প্রধানমন্ত্রীর নিজস্ব সিকিউরিটি টিম। কলকাতা পুলিসের সহযোগীতায় কড়াকড়ি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলার প্রস্তুতি চলছে পুরোদমে। কেন্দ্র যা ঘোষণা করেছে তা একান্তই তাদের বিষয়। কেন্দ্রের ঘোষিত ‘পরাক্রম দিবস’ নামে খুশি নয় বলে আগেই জনিয়ে দিয়েছে ফরোয়ার্ড ব্লক। এমনকি খুশি নয় নেতাজীর পরিবারও। তা আগেই জানিয়ে দিয়েছে তাঁরা। নেতাজির জন্মদিবসকে ‘দেশনায়ক দিবস’ বা ‘দেশপ্রেম দিবস’ নামকরণ হলেই ভাল হতো বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। । তিনি পুরুলিয়ার সভা থেকে বলেছিলেন, ‘যে যেভাবে ইচ্ছে পালন করুক, আমরা এদিন ১২টার সময় শ্যামবাজারে নেতাজী মূর্তির সামনে জমায়েত করব। সেখান থেকে পদযাত্রা হবে’।
বঙ্গে মোদি,পদযাত্রা মমতার , নেতাজির জন্মজয়ন্তীর দিন নিরাপত্তার বলয়ে মুড়ল তিলোত্তমা । আগামীকাল দু’দুটি কর্মসূচি রয়েছে রাজ্যে। তাই প্রায় ২০০০ এর বেশি পুলিস মোতায়েন করা হবে বলে জানা গেছে। এমনকি নজরদারি চালাতে ব্যবহার করা হবে ড্রোন। শহরে শুরু হয়েছে নাকা চেকিং। যে জায়গায় প্রধানমন্ত্রী যাবেন তার পাশে রাখা থাকবে স্যান্ডবাঙ্কার। থাকবে কুইক রেসপন্স টিমও। অর্থাৎ আগামীকাল শহরের জোড়া কর্মসূচীর আগে ও চলাকালীন কড়া নিরাপত্তা বলয়ে থাকবে শহর কলকাতা। প্রসঙ্গত, শিয়রে একুশের বিধানসভা ভোট। বিজেপির লক্ষ্য বাংলা দখল। তাই কখনও রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা কখনও স্বরাষত্রসচিব অমিত শাহ। দফায় দফায় বাংলা সফরে হাজির হয়েছে গেরুয়া শিবিরের নেতৃত্ব। এবার বাংলায় আসছেন খোদ নরেন্দ্র মোদী। বাঙালির আবেগের সঙ্গে জড়িয়ে নেতাজি। আর বাংলা দখলের লড়ায়ে তাই বাঙালির নেতাজী আবেগকেও হাতিয়ার করতে চায় কেন্দ্র।







