বিজেপি শাসিত রাজ্যগুলিতে মদ বন্ধের আবেদন উমা ভারতীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিজেপি শাসিত রাজ্যগুলিতে মদ বন্ধের আবেদন, উমা ভারতীর নজরবন্দি ব্যুরো: গোমাংসের পর এবার মদ। বিজেপি শাসিত রাজ্যগুলিতে মদ বন্ধের আবেদন জানালেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেত্রী উমা ভারতী। বৃহস্পতিবার নিজের ট্যুইটর হ্যান্ডেল থেকে জেপি নড্ডার কাছে এইধরণের আবেদন করেছেন। সেখানে মদ বন্ধের প্রসঙ্গে বেশ কিছু ট্যুইট করেছেন তিনি।

আরও পড়ুন: জগদ্দলে শুটআউট, মর্মান্তিক মৃত্যু যুবকের

এক নয় একাধিকবার বিষ মদের জেরে মধ্যপ্রদেশে মৃত্যুর ঘটনা ঘটেছে। তারপরও সে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মদের দোকান বাড়ানোর কথা বলেছিলেন। যদিও মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহাণ জানিয়েছিলেন, তাঁর সরকার এখনই এ ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেয়নি। এই পরিস্থিতির সন্ধিক্ষণেই উমার টুইট নিয়ে শুরু হয়েছে জোড় চর্চা।

বিজেপি শাসিত রাজ্যগুলিতে মদ বন্ধের আবেদন, রাজ্যে মদ বন্ধের প্রসঙ্গে জেডিইউ প্রধান নীতীশ কুমারের দৃষ্টান্ত তুলে ধরেছেন উমা। জানিয়েছেন, বিহারের মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে মহিলা ভোটাররা তাঁর পক্ষে গিয়েছেন। যার জেরে ভোটে জয় পেতে কোনও অসুবিধা হয়নি। মধ্যপ্রদেশের প্রসঙ্গে উমা বলেছেন, ‘‘রাজ্যে মদের দোকান বাড়ানো না নিয়ে মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহাণ যে সিদ্ধান্ত নিয়েছেন, তা প্রশংসনীয়।’’

বিজেপি শাসিত রাজ্যে মদ বন্ধের কারণক্ কেন্দ্র করে একাধিক যুক্তিও এদিন তুলে ধরেন উমা। তাঁর মতে, ‘রাজ্য প্রশাসনকে ব্যবহার করে বেশি মদের দোকান খোলার অর্থ যেন মা যেন তাঁর সন্তানকে বিষপান করাচ্ছে’। তবে মদ বন্ধে রাজস্বে যে ঘাটতি হতে পারে, তা মেনে নিয়েছেন ওই নেত্রী। কিন্তু তাঁর যুক্তি এর জেরে মহিলা এবং শিশুদের উপর হওয়া অনেক ঘৃণ্য অপরাধ কমে যাবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত