PM Modi Assests Worth: ১ বছরে প্রধানমন্ত্রীর সম্পতি বাড়ল কত? জানুন বিস্তারিত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দেশের মানুষের ‘আচ্ছে দিন’ না এরেও মোদির কিন্তু ‘আচ্ছে দিন’ এসে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অস্থাবর সম্পত্তি বেড়ে দাঁড়িয়েছে ২৬.১৩ লক্ষ টাকা। এই সম্পদের অধিকাংশই ব্যাংকে আমানত হিসেবে রয়েছে।

আরও পড়ুন:এবার রাখি উৎসব পালন করবে কোলকাতা মেট্রো! খাওয়ানো হবে লাড্ডুও

 ইন্ডিয়ান এক্সপ্রেস বলেছে, ২০২১ সালের মার্চ থেকে এ বছরের মার্চের মধ্যে প্রধানমন্ত্রী মোদির অস্থাবর সম্পদ ১,৯৭,৬৮,৮৮৫ টাকা থেকে বেড়ে ২,২৩,৮২,৫০৪ টাকা হয়েছে। এর মধ্যে রয়েছে স্থায়ী আমানত, ব্যাঙ্ক ব্যালেন্স, জাতীয় সঞ্চয়পত্র, জীবন বীমা পলিসি, গয়না এবং নগদ। সাথে ৪৫ গ্রাম ওজনের প্রায় চারটি সোনার আংটি রয়েছে যার দাম ১,৭৩,০৬৩।

১ বছরে প্রধানমন্ত্রীর সম্পতি বাড়ল কত?২৬.১৩ লক্ষ টাকা
১ বছরে প্রধানমন্ত্রীর সম্পতি বাড়ল কত?২৬.১৩ লক্ষ টাকা

এছাড়া এক লাখ ৭৩ হাজার টাকা মূল্যের চারটি সোনার আংটি রয়েছে। তবে মিউচুয়াল ফান্ড, বন্ড সহ শেয়ারবাজারে কোনও বিনিয়োগ নেই প্রধানমন্ত্রীর।এছাড়াও মোদির নামে ২০ হাজার টাকার এল অ্যান্ড টি বন্ড রয়েছে বলে জানানো হয়। ২০১২ সালে গুজরাতের মুখ্যমন্ত্রী থাকার সময় সেটি কিনেছিলেন তিনি। এ বছর সেটির কোনও উল্লেখ মেলেনি।

১ বছরে প্রধানমন্ত্রীর সম্পতি বাড়ল কত?২৬.১৩ লক্ষ টাকা 

১ বছরে প্রধানমন্ত্রীর সম্পতি বাড়ল কত?২৬.১৩ লক্ষ টাকা 
১ বছরে প্রধানমন্ত্রীর সম্পতি বাড়ল কত?২৬.১৩ লক্ষ টাকা

উল্লেখ্য মন্ত্রিপরিষদে ৩০ জন মন্ত্রীর মধ্যে ৮ মন্ত্রীর সম্পত্তির বিবরণ এবং ৪৫ জন প্রতিমন্ত্রীর মধ্যে দুজনের সম্পত্তির বিবরণ তালিকায় রয়েছে। তবে স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত দুই প্রতিমন্ত্রীর বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত