Kolkata Metro: এবার রাখি উৎসব পালন করবে কোলকাতা মেট্রো! খাওয়ানো হবে লাড্ডুও

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সৌভ্রাতৃত্ব সুদৃঢ় করতে, মানুষের মধ্যে ভালবাসা ছড়িয়ে দিতে পালিত হয় রাখিবন্ধন। আর সেই মতো আগামী ১১ তারিখ দেশ জুড়ে পালিত হবে রাখি বন্ধন উৎসব। কিন্তু এবার কোলকাতার মানুষের কাছে এই দিন টি এক টু অন্য ভাবে হতে চলেছে।

আরও পড়ুনঃ ব্যাগ গোছানোরও সময় যেন না পায়, অনুব্রতকে বেনজির আক্রমণ শুভেন্দুর

আমার দেখেছি বাড়িতে, ক্লাবে, পাড়ার মোড়ে সাড়ম্বরে পালিত হত রাখিবন্ধন উৎসব। কিন্তু এবার এক অভিনব উদ্যোগ নিয়েছে কোলকাতা মেট্রো রেল। কি সেই উদ্যোগ? এবার কোলকাতা মেট্রোর পক্ষ থেকে পালন করা হবে রাখি বন্ধন উৎসব।

আগামী ১১ আগস্ট অর্থাৎ বৃহস্পতিবার বিভিন্ন মেট্রো স্টেশনে রাখি বাঁধা হবে যাত্রীদের হাতে। জনসংযোগ বাড়াতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। শিয়ালদহ, করুণাময়ী, দমদম, শ্যামবাজার, সেন্ট্রাল,এসপ্ল্যানেড, ময়দান, কালীঘাট এবং কবি নজরুলের মতো স্টেশনে আয়োজন করা হবে এই উৎসবের।

এবার রাখি উৎসব পালন করবে কোলকাতা মেট্রো! খাওয়ানো হবে লাড্ডুও

উদ্যোক্তা কলকাতা মেট্রো এবং তাদের ব্র্যান্ডিং পার্টনার বেসরকারি একাধিক সংস্থা। রাখি পরানোর পাশাপাশি মিষ্টিমুখের জন্য বিলি করা হবে প্রায় এক হাজার লাড্ডুও। এই অভিনব উদ্যোগ প্রসঙ্গে মেট্রোর তরফে জানানো হয়েছে, মেট্রো এবং তার যাত্রীদের মধ্যে ভালবাসার টান বৃদ্ধি করার জন্য এই উৎসবের আয়োজন। রক্তের সম্পর্ক থাক বা না থাক, সকলেই এই উৎসবে সামিল হতে পারবেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর