রাজ্যে পেট্রোল সেঞ্চুরি হাঁকাতেই পুরনো টুইট টেনে মোদীকে কটাক্ষ অভিষেকের। গোটা দেশে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধিতে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। এই নিয়ে বিরোধীরা একের পর এক আক্রমণ শানালেও তেলের দামে রাশ টানতে বিশেষ উদ্যোগ দেখাচ্ছে না কেন্দ্র। এমন অবস্থায় রাজ্যে পেট্রোল সেঞ্চুরি হাঁকাতেই মোদীর দিকে চরম কটাক্ষ ছুঁড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে ভাইরাল করে দিলেন 'মোদিবাবু পেট্রোল বেকাবু' হ্যাশট্যাগ।
জ্বালানির বিরুদ্ধে প্রতিবাদে পথে নেমে গ্রেফতার সুজন সহ একগুচ্ছ বাম নেতা-কর্মী। গোটা দেশের মত রাজ্যেও লাফিয়ে লাফিয়ে বারছে জ্বালানি তেলের মূল্য। কলকাতায় প্রতি লিটার তেলের মূল্য ১০০ ছুঁইছুঁই। একইসঙ্গে রান্নার গ্যাসের দামও বারছে। আর এই নিয়ে প্রতিবাদে নেমে এবার বামেদের নেতা কর্মীরা গ্রেফতার হলেন।
দফায় দফায় চড়ছে জ্বালানির দাম, রিকশা টেনে প্রতিবাদ মদনের দফায় দফায় জ্বালানি দাম বৃদ্ধি, দেশে ৫ রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের পর থেকেই দফায় দফায় জ্বালানির দাম বাড়ছে দেশে। বারবার দাম বৃদ্ধিতে মাথায় হাত মধ্যবিত্তের। তা নিয়ে বারবার কটাক্ষ করেছে দেশের বিরোধী দলের নেতা মন্ত্রীরা।