নজরবন্দি ব্যুরোঃ জ্বালানির জ্বালা চলছেই, ফের বৃদ্ধি পেট্রোলের দামে। এবার লিটার পিছু ৩০ পয়সা বাড়ল । এ নিয়ে গত ৭৫ দিনে ৪১ তম বৃদ্ধি। তবে এদিন ডিজেলে কোনও বৃদ্ধি হয়নি। ৪ মে থেকে এনিয়ে এখনও পর্যন্ত পেট্রোলের দাম বেড়েছে ১১.৪৪ টাকা। ৫ রাজ্যে বিধানসভার ফল ঘোষণার পরেই এই বৃদ্ধি হতে শুরু করে।
বিভিন্ন তেল বিপণন সংস্থাগুলির ওয়েবসাইট অনুযায়ী শনিবার কলকাতায় লিটার পিছু ৩৪ পয়সা বেড়ে পেট্রোলের দাম হয়েছে ১০২.০৮ টাকা। এর আগে দাম ছিলো ১০১.৭৪ টাকা। এক লিটার ডিজেলের দাম ৯৩.০২ টাকাই রয়েছে।


আরও পড়ুনঃ এবার করোনার থাবা অলিম্পিকে, ভিলেজেই করোনা পজিটিভ এক জন
মুম্বাইতে পেট্রোলের দাম প্রায় ১০৮ টাকা। সেখানে লিটার পিছু পেট্রোলের দাম বেড়েছে ২৯ পয়সা। অর্থাত্ এক লিটার পেট্রোল এর দাম মুম্বাইতে আজ ১০৭.৮৩ টাকা। অপর দিকে এক লিটার ডিজেলের দাম ৯৭.৪৫ টাকা।
রাজধানী দিল্লিতে শনিবার লিটার পিছু পেট্রোলের দাম বেড়েছে ৩০ পয়সা। সেখানে এখন এক লিটার পেট্রোলের নতুন দাম ১০১.৮৪ টাকা।
জ্বালানির জ্বালা চলছেই, ফের বাড়ল পেট্রোলের দাম
ডিজেল পাওয়া যাচ্ছে আগের দামেই, এক লিটার ৮৯.৮৭ টাকায়। প্রসঙ্গত পেট্রোলের দিক থেকে এক্সাইজ মিলিয়ে ৩২ টাকা ৯০ পয়সা নেয় কেন্দ্রীয় সরকার। এবং সেলস ট্যাক্স বাবদ রাজ্য সরকার নেয় ২৫ শতাংশ টাকা। এরপর সেখান থেকে কমিশন বাবদ ৩ টাকা ৩০ পয়সা পান পেট্রোলের ডিলাররা।


আবার ডিজেলের ক্ষেত্রে এক্সাইজ বাবদ ৩১ টাকা ৮০ পয়সা নেয় কেন্দ্রীয় সরকার। এবং সেলস ট্যাক্স এর ১৭ শতাংশ টাকা নেয় রাজ্য সরকার। আর সেখান থেকে ডিলার রা পান ২ টাকা ১১ পয়সা।







