নজরবন্দি ব্যুরোঃ এবার করোনার থাবা অলিম্পিকে, অলিম্পিক শুরু হতে বাকি মাত্র ছয়দিন। তার আগে টোকিও অলিম্পিক্সের উদ্যোক্তারা জানিয়ে দিলেন, খাস অলিম্পিক্স ভিলেজেই এবার হানা দিয়েছে করোনাভাইরাস। টোকিও ২০২০ -র সিইও তোশিকো মুতো বলেছেন, অলিম্পিকের আয়োজনে অংশগ্রহণ করা একজন বিদেশি ব্যক্তি করোনা পজিটিভ।
স্ক্রিনিং করার সময় ওই ব্যক্তির শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে। গত বছর অলিম্পিক্স আয়োজনের কথা থাকলেও তা করা সম্ভব হয়নি করোনার জন্য। এই বছর তা আয়োজন করা হয়েছে।


আরও পড়ুনঃ দেশে করোনার গ্রাফ নড়লেও স্বস্তি দিচ্ছে সুস্থতার হার, কমছে মৃত্যু
জাপানেও করোনার পরিস্থিতিও খুব ভাল নয়। স্থানীয়রা এই অবস্থায় টুর্নামেন্ট আয়োজনের বিরুদ্ধে প্রতিবাদ জানালেও বহু আলাপ আলোচনার পর দর্শকশূন্য অবস্থাতে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে শুরু হওয়ার আগে ইতিমধ্যেই ভিলেজের মধ্যে করোনার উপস্থিতি আয়োজকদের কপালে যে চিন্তার ভাঁজ ফেলবে, সেই নিয়ে কোন সন্দেহ নেই।









