নজরবন্দি ব্যুরোঃ ফের বাড়ল পেট্রলের দাম! গতকালই বেড়েছে রান্নার গ্যাসের দাম। রাজ্যে লাগাতার বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। তার জেরে বিপর্যস্ত গোটা রাজ্য। আর তারপরই বেড়ে গেল জ্বালানি তেলের দাম।
আরও পড়ুনঃ মমতা জামানায় হাসপাতালেও আত্মীয়তার বন্ধন, বামেদের ‘শুধু পেশা’কে কটাক্ষ কবীরের


আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় শুক্রবার দাম বাড়াল তেল কোম্পা নিগুলো। কলকাতায় প্রতি লিটারে পেট্রোল বেড়ে ৪০ পয়সা হয়েছে। কলকাতায় পেট্রোলের দাম ৯৯ টাকা ৪ পয়সা। তবে এই যাত্রায় ডিজেলের দাম বাড়েনি। লিটার প্রতি ৯২ টাকা ৩ পয়সাই রয়েছে ডিজেলের দাম। দেশের একাধিক বড় শহরে পেট্রলের দাম ১০৫ টাকার গণ্ডিও পেরিয়ে গিয়েছে।
রাজস্থান ,মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের মতো রাজ্যগুলিতে কার্যত গোটা রাজ্যেই পেট্রল বিকোচ্ছে লিটারপ্রতি ১০০ টাকার বেশি দামে। এমনকী এরাজ্যের একাধিক জায়গাতেও জ্বালানি তেলের দাম সেঞ্চুরির গণ্ডি পেরিয়েছে। পেট্রলের দাম লিটারপ্রতি ১০৫ টাকা ২৪ পয়সা।
ফের বাড়ল পেট্রলের দাম! ফলে চেন্নাইয়েও প্রথমবার পেট্রলে সেঞ্চুরি পেরিয়েছে তেল। রাজধানী দিল্লিতে পেট্রল বিকোচ্ছে লিটারপ্রতি ৯৯ টাকা ১৬ পয়সা দরে। তবে এদিন দেশের চার মহানগরেই অপরিবরতিত ডিজেলের দাম। কলকাতা, দিল্লি, মুম্বই এবং চেন্নাইয়ে ডিজেল বিক্রি হচ্ছে যথাক্রমে ৯২ টাকা ৩ পয়সা,৮৯ টাকা ১৮ পয়সা, ৯৬টাকা ৭২ পয়সা এবং ৯৩ টাকা ৭২ পয়সা।









