নজরবন্দি ব্যুরো: মহানগরে পেট্রোল প্রাইস ১০১ পার। বিক্ষোভ আন্দোলন প্রতিবাদ সব করেও কোনোভাবেই থামানো যাচ্ছে না পেট্রোল মূল্য বৃদ্ধির গতি। দিনে দিনে যে হারে বাড়ছে জ্বালানি মূল্য তার প্রভাব সবদিক থেকেই পড়ছে সাধারণ মানুষের ওপর।
আরও পড়ুনঃ লকডাউন শিথিল করতেই বাড়ছে বিপদ, করোনায় চরম সতর্কবার্তা দিল কেন্দ্র।


মহানগরে পেট্রোল প্রাইস ১০১ পার, পিছনেই দাঁড়িয়ে ডিজেল। জীবন যাত্রা নিয়ে একপ্রকার মাথায় হাত মধ্যবিত্তের। বাংলা সহ ৫ রাজ্য কেন্দ্র শাসিত অঞ্চলের ভোটের পর থেকেই ক্রমেই বেড়ে চলেছে পেট্রোল মূল্য। দফায় দফায় মূল্য বৃদ্ধিতে দিন কয়েক আগেই কলকাতায় পেট্রোল দাম ছড়িয়েছে ১০০ এর গন্ডি। শহরতলিতে আরও আগেই সেঞ্চুরি টপকেছে জ্বালানি মূল্য। দাম বৃদ্ধির প্রতিবাদে সকল রাজনৈতিক দল নিজেদের মত করে বিক্ষোভ দেখালেও তাতে কমছে না মূল্য। এর মাঝেই শহর কলকাতায় পেট্রোল ছাড়ালো ১০১ টাকা।
মহানগরে পেট্রোল প্রাইস ১০১ পার, পিছনেই দাঁড়িয়ে ডিজেল। মাথায় হাত সাধারন মানুষের।
আজ অর্থাৎ শনিবার থেকে শহরবাসি পেট্রোল পাবে ১০১ টাকা ১ পয়সার বিনিময়ে। গতকালের তুলনায় লিটার পিছু দাম বাড়লো ৩৯ পয়সা। এদিকে একটু পিছিয়ে ডিজেল মূল্য। গতকালের থেকে ৩২ পয়সা বেড়ে আজ কলকাতায় ডিজেলের দাম হবে ৯২ টাকা ৯৭ পয়সা। ওয়াকিবহাল মহলের মতে এতে আর দিন কয়েকের মধ্যেই ছুঁয়ে ফেলবে পেট্রোল কে। বাংলার পাশাপশি অন্য জায়গাতেও লাফিয়ে বাড়ছে জ্বালানির দাম।
মহানগরে পেট্রোল প্রাইস ১০১ পার, পিছনেই দাঁড়িয়ে ডিজেল। দিল্লিতে পেট্রোল ১০০ টাকা ৯১ পয়সা আর ডিজেল ৮৯ টাকা ৮৮ পয়সা। মুম্বাইয়ে আরো চড়া দাম পেট্রলের। এক লিটার পেট্রোল কিনতে মানুষকে দিতে হচ্ছে ১০৬ টাকা ৯৩ পয়সা আর ডিজেল কিনছেন ৯৭ টাকা ৪৬পয়সায়। সব মাত্রা ছড়িয়ে ভোপালে পেট্রোল বিকোচ্ছে ১০৯ টাকা ২৪ পয়সায়









