২০২০ সালে মার্চ থেকে ২০২১ এর মাঝামাঝি পর্যন্ত কেন্দ্রীয় সরকার পেট্রোপণ্যের এক্সসাইজ ডিউটি থেকে ৩.৩৫ কোটি টাকা আয় করেছে। কেন্দ্র বলছে এই আয় আরও বেশি হতে পারত কিন্তু লকডাউনের কারণে এই আয় কম হয়েছে!
পুরুলিয়ার ঝালদায় আজ ডিজেলের দাম ১০০ টাকা ১৪ পয়সা প্রতি লিটার। দেশের অন্তত ১২টি রাজ্যে ডিজেল অতিক্রম করেছে ১০০ টাকা। পেট্রল ১০০ টাকা পেরিয়েছে দেশের সব শহরেই।
দৃষ্টান্ত হিসেবে চলতি বছরেই প্রথমবার তেলের দাম সেঞ্চুরি হাঁকিয়েছে, এবং তা কমার নাম নিচ্ছে না। এই মুহুর্তে বেঙ্গালুরুতে পেট্রোলের দাম ১০৪.৮৪ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ৯৪.১৯ টাকা প্রতি লিটার। ভোপালে আজ পেট্রোলের দাম ১০৯.৭৭ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম প্রতি লিটার ৯৭.৫৭ টাকা।