৩১ তারিখ ফের পেট্রোল পাম্প ধর্মঘট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দিন কয়েক আগেও ধর্মঘটের রাস্তায় হেঁটে ছিল ওয়েস্ট বেঙ্গল পেট্রোল পাম্প ডিলার্স অ্যাসোসিয়েশন। তবে সেইসময় কর্তৃপক্ষের তরফ থেকে তাদের দাবিদাওয়া গুলিকে মেনে নেওয়ার কথা জানানো হলে ধর্মঘট তুলে নেয় তাঁরা।

আরও পড়ুনঃদেশে আরও একমাস বহাল থাকবে কোভিড বিধি, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের

তবে তা শুধুই প্রতিশ্রুতি হিসেবে থেকে গিয়েছে। যারফলে এক মাসের মধ্যে ফের ধর্মঘটের পথে হাটতে চলেছে পাম্প ডিলার্স অ্যাসোসিয়েশন।  আগামী ৩১ তারিখ ফের ধর্মঘটের ডাক দিয়েছে তাঁরা।

৩১ তারিখ ফের পেট্রোল পাম্প ধর্মঘট
৩১ তারিখ ফের পেট্রোল পাম্প ধর্মঘট

আর এবার এই ধর্মঘট কে সমর্থন করতে চলেছে  ওয়েস্ট বেঙ্গল ট্যাঙ্কার্স অ্যাসিসেয়ন। সেইজন্যই আজ সকাল থেকেই মৌরিগ্রাম সহ একাধিক যায়গায় বন্ধ করা হয়েছে তেল সরবরাহ।

৩১ তারিখ ফের জ্বালানি ধর্মঘট

তাই কলকাতা সহ  আশেপাশের বেশ কিছু জেলায় দেখা দিতে পারে জ্বালানির সমস্যা। সে কারণে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় ব্যাহত হতে পারে যান চলাচল। কিন্তু শেষ পর্যন্ত আদৌ সমস্যার সমাধান হয়ে কিনা সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে।

petrol 2

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত