দেশে আরও একমাস বহাল থাকবে কোভিড বিধি, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশে আরও একমাস বহাল থাকবে কোভিড বিধি, সেই মর্মেই রাজ্য গুলির কাছে নয়া নির্দেশিকা পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গত কয়েকদিনে দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও দিনে দিনে ফের বাড়ছে সংক্রমণ। অনেকি বলছে দেশে ইতিমধ্যেই ঢুকে পড়েছে তৃতীয় ঢেউ।

আরও পড়ুনঃ CMO দপ্তরে প্রতি বছর ইন্টার্নশিপের সুযোগ পাবেন পড়ুয়ারা, দেওয়া হবে সার্টিফিকেট

অন্যদিকে কেন্দ্রের অধীনস্থ জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের গবেষণা বলছে অক্টোবরের শেষের দেশের ওপর প্রভাব ফেলবে থার্ড ওয়েভ। তার জন্য এখন থেকেই আরও উন্নত করা হচ্ছে দেশের চিকিৎসা পরিকাঠামোকে। চিন্তা বাড়াচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্টও। এই পরিস্থিতিতে এখনই সব বিধি নিষেধ তুলে নেওয়ার রিস্ক নিচ্ছে না কেন্দ্র।

দেশে আরও একমাস বহাল থাকবে কোভিড বিধি, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রর
দেশে আরও একমাস বহাল থাকবে কোভিড বিধি, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রর

সব দিক বিবেচনা করেই আজ শনিবার দেশের সব রাজ্য গুলিকে চিঠি দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা চিঠিতে জানিয়েছেন আগামী মাসের শেষ দিন পর্যন্ত অর্থাৎ ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত দেশে বহাল থাকবে করোনা বিধি নিষেধ। সঙ্গেই জানানো হয়েছে কোন রাজ্যের সংক্রমণের হার বা অ্যাক্টিভিটি রেট একেবারে কমে গেলেও তুলে নেওয়া জাবেনা বিধি নিষেধ।

দেশে আরও একমাস বহাল থাকবে কোভিড বিধি, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রর
দেশে আরও একমাস বহাল থাকবে কোভিড বিধি, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রর

অধিক সংক্রমণের এলাকাগুলিতে জোন ভিত্তিক কন্টেনমেন্ট জোন তৈরির পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে রাজ্য গুলিতে জারি রাখতে হবে কোভিড সতর্কতা। কোভিড টেস্ট থেকে টিকাকরণ কোন কিছুতেই রাশ আলগা করা যাবেনা।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত