নজরবন্দি ব্যুরোঃ CMO দপ্তরে প্রতি বছর ইন্টার্নশিপের সুযোগ পাবেন পড়ুয়ারা, ছাত্র আন্দোলন ইয়হেকে উঠে এসে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কারণেই এবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ভবিষ্যতের ছাত্র ছাত্রীদের জন্য বড়ো ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ ভোট পরবর্তী হিংসায় স্পট ভিজিট নদীয়ায়, CBI-এর জালে আটক ২


আজ ২৮শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মমতার ভাষণের দিকে তাকিয়ে ছিল সকলেই। নজরে ছিল ভার্চুয়ালি কোন কোন বার্তা দেবেন দলনেত্রী। রাজ্য রাজনীতি, কেন্দ্রের সঙ্গে টানাপোড়েন, কেবন্দ্রীয় তদন্তকারী দলের উপস্থিতি, কয়লা কান্ড সব কিছু নিয়ে বক্তব্য রাখার পরেই মুখ্যমন্ত্রী বড়ো ঘোষণা করেন পড়ুয়াদের জন্য।
মমতা চান প্রশাসনিক ধারণা তৈরি হোক গোড়া থেকেই, CMO দপ্তরে প্রতি বছর ইন্টার্নশিপের সুযোগ পাবেন পড়ুয়ারা
ছাত্র রাজনীতি থেকে উত্থান হয়ে আজ মুখ্যমন্ত্রীর পদে আসীন মমতা বরাবরই নয়া পরিকল্পনা নিয়েছেন পড়ুয়াদের জন্য। কন্যাশ্রী থেকে যুবশ্রী মমতা সরকারের প্রকল্প গুলির প্রশংসা হয়েছে দেশ জুড়ে। আজ TMCP-এর প্রতিষ্ঠা দিবসে ফের ছাত্র ছাত্রীদের জন্য নয়া ভাবনার কথা জানালেন মুখ্যমন্ত্রী।
মঞ্চ থেকে মমতা জানিয়েছেন, প্রতি বছর ৫০০ জন পড়ুয়াদের CMO অর্থাৎ মুখ্যমন্ত্রীর দপ্তরের কাজের সুযোগ করে দেওয়া হবে। কাজে পোক্ত করতে পাঠানো হবে ফিল্ড ওয়ার্কে। যাতে ছাত্র জীবন থেকেই গড়ে ওঠে প্রশাসনিক কাজের ধারণা। এবং কাজের পর ভবিষ্যতে কাজের জায়গায় সুবিধা করার জন্য দেওয়া হবে সার্টিফিকেট।


আজ মমতা জানান, ”আমি ঠিক করেছি, প্রতি বছর CMO তে আমি ৫০০ জন করে ছাত্রছাত্রীকে ইন্টার্ন নেব। ডেভেলপমেন্টের কাজের জন্য তাদের ফিল্ডে পাঠানো হবে। তারপর তাদের কাজের অভিজ্ঞতার জন্য একটা সার্টিফিকেটও দেব। যাতে পরবর্তী চাকরিজীবনে তাদের সুবিধা হয়।”







