নজরবন্দি ব্যুরোঃ ভোট পরবর্তী হিংসায় স্পট ভিজিট নদীয়ায়, বাংলার পুলিশ আর তাদের রিপোর্টের ওপর ভরসা না করে দায়িত্ব পাওয়ার পর থেকে নিজেরাই জেলা ভিত্তিক তদন্তে নেমেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সদস্যরা।
আরও পড়ুনঃ কয়লা কান্ডে দিল্লি তলব রুজিরা-অভিষেককে, মমতা বলছেন লড়াই হোক রাজনীতির মাঠে


কলকাতায় তদন্ত করে পাড়ি দিয়েছেন নদীয়ায়। ভোটের ফলাফল প্রকাশের পরে পরেই মে মাসের ১৪ তারিখ নাগাদ নিজের বাড়িতেই খুন হন ধর্ম মন্ডল। হামলার পর আশঙ্কা জনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছিল চাপড়ার হাসপাতালে পরে সেখান থেকে নিয়ে আসা হয়েছিল কলকাতায়। তবে প্রাণ বাঁচেনি ধর্মের।
ভোট পরবর্তী হিংসায় খুন ধর্ষণের তদন্তভার গিয়েছে CBI এর হাতে

গত ১৬ই মে মৃত্যু হয় তাঁর। পরিবারের তরফ থেকে অভযোগ করা হয়েছিল এই খুন ঘটেছে তৃণমূলের দ্বারা। সেই মামলার তদন্তে নদীয়ায় স্পট ভিজিটে গিয়ে হরিদেব পুর থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আটক করেছে অসীমা ঘোষ ও বিজয় ঘোষকে।
ধর্ম মন্ডল খুনের মামলায় গতকাল এবং আজ পরপর দু’দিন স্পট ভিজিট করেছে কেন্দ্রীয় তদন্ত কারী সংস্থা। আজই সেখানে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। নিয়ে আসা হয়েছে চাপড়া থানায়। ধর্ম মন্ডলের পাশাপাশি CBI তদন্ত করছে পলাশ মণ্ডলের খুনের ঘটনায়। গত ১৪ই জুন খুন হন বিজেপি কর্মী পলাশ। গতকাল তাঁর বাড়িতে এবং খুনের স্থলে গিয়ে তদন্ত করেছেন আধিকারিকরা।









