GST-র আওতায় এলে ৩০ টাকা দাম কমবে জ্বালানীর, তবে আয় কমবে সরকারের!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ একদিকে যখন জ্বালানীর দাম বেড়েই চলেছে তখন অন্যদিকে হুহু করে রাজস্ব ঢুকছে সরকারের কোষাগারে। জানেন কি এক লিটার জ্বালানী কিনতে আপনি কর ট্যাক্স দেন কেন্দ্র এবং রাজ্য কে? সাধারণ মানুষকে পেট্রোল পাম্প থেকে যে দামে Petrol, Diesel কিনতে হয় তার মধ্যে প্রায় ৬০ শতাংশ থেকে ৭০ শতাংশই হল কেন্দ্রীয় ও বিভিন্ন রাজ্য সরকারি শুল্ক-কর! যদিও বিশেষজ্ঞরা বলছেন GST-র আওতায় এলে ৩০ টাকা দাম কমবে জ্বালানীর!

আরও পড়ুনঃ কলকাতায় ১০৮ পেরল পেট্রোল, সেঞ্চুরির পথে ডিজেল, দড়ি দিয়ে বাস টানলেন মালিকরা!

তেলের উৎপাদন শুল্কের উপর ডিলার কমিশন জুড়ে যে দাম দাঁড়ায় তার ওপর রাজ্য সরকারের ভ্যাট ও সেস জুড়ে রাজ্য ভিত্তিক দাম স্থির হয়। যে দাম দিয়ে পাম্প থেকে পেট্রোল বা ডিজেল কেনেন আপনি। কিন্তু কত ট্যাক্স? ধরা যাক পেট্রোর কিনতে লিটার পিছু ১০০ টাকা দিচ্ছেন আপনি। বর্তমানের পেট্রোপণ্যের মূল্য অনুযায়ী, প্রতি লিটার পেট্রোলে ৩২ টাকা ৯০ পয়সা ও ডিজেলে ৩১ টাকা ৮০ পয়সা কর এবং সেস নিচ্ছে কেন্দ্র সরকার। এর মধ্যে রাজ্য সরকার প্রতি লিটার পেট্রোলে পাচ্ছে ১৮ টাকা ৪৬ পয়সা। আর ডিজেলে লিটার পিছু পাচ্ছে ১২ টাকা ৫৭ পয়সা।

বিশেষজ্ঞরা বলছেন, পেট্রল ডিজেল কে জিএসটির আওতায় নিয়ে এলে তবেই সুরাহা হবে সাধারণের। পেট্রোল GST-র আওতায় এলে এর দাম প্রতি লিটারে ৭৫ টাকায় নেমে আসবে। পাশাপাশি GST-র আওতায় এলে ডিজেলের দামও কমে ৬৮ টাকা প্রতি লিটার হয়ে যাবে৷ অর্থাৎ কমপক্ষে ৩০ টাকা সস্তা হবে পেট্রোল ডিজেলের দাম।

GST-র আওতায় এলে ৩০ টাকা দাম কমবে জ্বালানীর, তবে আয় কমে যাবে সরকারের!

GST-র আওতায় এলে ৩০ টাকা দাম কমবে জ্বালানীর, তবে আয় কমবে সরকারের!
GST-র আওতায় এলে ৩০ টাকা দাম কমবে জ্বালানীর, তবে আয় কমবে সরকারের!

উল্লেখ্য, মোদী সরকার ২০১৪ সালে যখন প্রথম ক্ষমতায় আসে, তখন পেট্রোলে উৎপাদন শুল্ক ছিল প্রতি লিটারে ৯ টাকা ৪৮ পয়সা আর ডিজেলের ক্ষেত্রে উৎপাদন শুল্ক ছিল ৩ টাকা ৫৬ পয়সা। এখন ওই শুল্ক বেড়ে হয়েছে পেট্রলে ৩২ টাকা ৯০ পয়সা এবং ডিজেলে ৩১.৮০ টাকা।

gstদেশে তেলের দাম বাড়লেও কেন্দ্রীয় সরকারের তরফে এখনই জ্বালানি তেলের উপর কর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়নি। ২০২০ সালে মার্চ থেকে ২০২১ এর মাঝামাঝি পর্যন্ত কেন্দ্রীয় সরকার পেট্রোপণ্যের এক্সসাইজ ডিউটি থেকে ৩.৩৫ কোটি টাকা আয় করেছে। কেন্দ্র বলছে এই আয় আরও বেশি হতে পারত কিন্তু লকডাউনের কারণে এই আয় কম হয়েছে!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত