নজরবন্দি ব্যুরোঃ ঊর্দ্ধমুখী জ্বালানীর দাম। আজ কলকাতায় লিটার পিছু ১০৮ টাকা পেরল পেট্রোল। সেঞ্চুরি ছুঁই ছুঁই করছে ডিজেল। এদিকে রাস্তায় ফাঁকা বাস দড়ি দিয়ে টানলেন মালিকরা! অভিনব দৃশ্যের সাক্ষী থাকল তিলোত্তমা। পেট্রোল-ডিজেলের লাগামছাড়া দামের প্রতিবাদে এদিন মহম্মদ আলি পার্ক থেকে শুরু হয় বাস-মিনিবার্স ওনার্স অ্যাসোসিয়েশনের মিছিল।
আরও পড়ুনঃ ১৮ কোটি ঘুষ নিয়েছে এনসিবি? আরিয়ান খান মাদক মামলায় বড় অভিযোগ প্রত্যক্ষদর্শীর।


বিজেপির রাজ্য দফতর মুরলীধর সেনে লেনে গিয়ে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা ছিল বাস মালিক সংগঠনের। যদিও সেই মিছিল বিজেপি সদর দফতরে পৌঁছানোর আগেই পুলিশ আগেই আটকে দেয়। এদিকে দেশজুড়ে জ্বালানীর আগুনে জ্বলছে সাধারণের পকেট। গতকালই রাজ্যের একাধিক জেলায় সেঞ্চুরি করেছে ডিজেল। আর আজ সেঞ্চুরির পথে একধাপ এগিয়ে গেল কলকাতাও। এদিন কলকাতাতে লিটার পিছু ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯৯ টাকা ৪৬ পয়সা।

পুরুলিয়ার ঝালদায় আজ ডিজেলের দাম ১০০ টাকা ১৪ পয়সা প্রতি লিটার। দেশের অন্তত ১২টি রাজ্যে ডিজেল অতিক্রম করেছে ১০০ টাকা। পেট্রল ১০০ টাকা পেরিয়েছে দেশের সব শহরেই। এদিন কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে ৩৩ পয়সা। যে কারনে রবিবার কলকাতায় পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১০৮ টাকা ১৩ পয়সা। বিশেষজ্ঞদের মতে এভাবে চললে অদূর ভবিষ্যতে এই দাম ডাবল সেঞ্চুরি করলেও অবাক হওয়ার কিছুই নেই।


কলকাতায় ১০৮ পেরল পেট্রোল, সেঞ্চুরির পথে ডিজেল!








