নজরবন্দি ব্যুরোঃ মাদক মামলায় এখন বিচারাধীন বন্দি শাহরুখ পুত্র আরিয়ান খান। ৩০ অক্টোবর পর্যন্ত আরিয়ান খানকে (Aryan Khan) জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে মুম্বই সেশন কোর্ট। হাইকোর্টে মঙ্গলবার তাঁর জামিনের আবেদনের শুনানি। অতএব ততদিন জেলেই থাকতে হবে আরিয়ানকে। এরই মধ্যে বিরাট অভিযোগ প্রকাশ্যে এল। অভিযোগ, এই মামলায় ১৮ কোটি ঘুষ নিয়েছে এনসিবি!


কদিন আগেই আরিয়ান খানের সাথে একটি সেলফি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। আরিয়ানের সাথে যার ছবি ছিল তিনি প্রাইভেট ইনভেস্টিগেটর কে পি গোসাভি। যিনি এনসিবির বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ এনেছেন তিনি এই কে পি গোসাভি ব্যাক্তিগত দেহরক্ষী। নাম প্রভাকর সাইল।
প্রভাকরের অভিযোগ, আরিয়ান খান মাদক মামলায় টাকা লেনদেন হয়েছে। লেনদেনের পরিমান ১৮ কোটি টাকা। এই লেনদেনের তিনি সাক্ষী! যদিও তাঁর বক্তব্য কে উড়িয়ে দিয়েছে এনসিবি। এনসিবি-র দাবি, একমন কোন ঘটনা ঘটেনি। আর যদি ঘুষই নেওয়া হবে তাহলে আরিয়ান এখনও জেল খাটছে কেন? প্রভাকর সাইলের বিরুদ্ধে কড়া ব্যাবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে এনসিবি।
এদিকে, বৃহস্পতিবার জেলে গিয়ে ছেলের সঙ্গে দেখা করেছেন খোদ কিং খান। সূত্রের খবর, তাঁকে হতাশ না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। ভরসা রাখতে বসেছেন। অন্যদিকে, জেলের মধ্যে বই পড়ে সময় কাটাচ্ছেন শাহরুখ-পুত্র। জেল লাইব্রেরি থেকে আরিয়ানের জন্য দুটো বইয়ের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। একটি বই ‘গোল্ডেন লায়ন’। অন্য বইটি ধর্মীয়। সম্ভবত রাম ও সীতার কাহিনী তাতে বর্ণিত রয়েছে!


১৮ কোটি ঘুষ নিয়েছে এনসিবি? এনসিবি দফতরে শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানি। জেলে রাম সীতার কাহিনী পড়ছে আরিয়ান!

আরিয়ান খান মাদক কাণ্ডে গ্রেফতার হওয়ার পর থেকেই নাম উঠে আসছিল শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানির। তিনি শনিবার এনসিবি অফিসে গিয়েছিলেন। এনসিবি সূত্রে খবর, পূজা তাদের দফতরে পৌঁছেছিলেন আরিয়ানের মেডিক্যাল হিস্ট্রি ও শিক্ষাগত যোগ্যতার নানাবিধ প্রমাণ পত্র দিতে। ওই সব নথিই শাহরুখের বাড়ি মন্নতে পৌঁছে বৃহস্পতিবার চেয়েছিলেন এনসিবি কর্মকর্তারা।







