নজরবন্দি ব্যুরোঃ দাম কমলো পেট্রোল-ডিজেলের, গত কয়েকমাসে পেট্রোল-ডিজেলের দাম অনেকটাই বেড়েছিল, যার জেরে নাজেহাল হয়েছিল মানুষজন। একেই করোনার প্রভাবে গোটা দেশ নাজেহাল। আয় কমেছে মানুষের। এর মধ্যে লাগাতার পেট্রোল-ডিজেলের দাম বাড়াতে বিপাকে পড়েছিল মানুষ। এনিয়ে ক্ষোভও উগড়ে দেন তাঁরা।
আরও পড়ুনঃ আফগানিস্থানে অপহৃত ইউক্রেনের উদ্ধারকারী বিমান


তবে আজ কিছুটা স্বস্তি, দাম কমলো পেট্রোল-ডিজেলের, আজ কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম লিটারপ্রতি ১০১ টাকা ৯৩ পয়সা এবং লিটারপ্রতি ডিজেলের দাম ৯২ টাকা ১৩ পয়সা। আজ বেঙ্গালুরুতে লিটারপ্রতি পেট্রোলের দাম ১০৫ টাকা ১৩ পয়সা এবং ডিজেলের দাম হয়েছে ৯৪ টাকা ৪৯ পয়সা। পাশাপাশি চেন্নাইয়ে লিটারপ্রতি পেট্রোলের দাম ৯৯ টাকা ৩২ পয়সা, ডিজেলের দাম ৯৬ টাকা ৬৪ পয়সা। দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম ১০১ টাকা ৬৪ পয়সা আর ডিজেলের দাম ৮৯ টাকা ০৭ পয়সা।
দাম কমলো পেট্রোল-ডিজেলের, খানিক স্বস্তিতে আমজনতা।

অন্যদিকে বিভিন্ন জায়গায় এখনও লকডাউন জারি রয়েছে। পর্যাপ্ত বাস ট্রেন চলাচল বন্ধ। এমন পরিস্থিতিতে পেট্রোপণ্যের দাম কিছুটা নীচে নামায় সাময়িক সুবিধা সাধারণ মানুষের। পাশাপাশি, পাঁচ রাজ্যে নির্বাচনের পর থেকে লাগাতার দাম বেড়েছিল জ্বালানির। এর প্রতিবাদে পথে নেমেছে বাম কংগ্রেস। প্রায় ধারাবাহিক ভাবে দাম বাড়ার পর নিম্নমুখী পেট্রোপণ্যের দাম।









