নজরবন্দি ব্যুরো: দফায় দফায় চড়ছে জ্বালানির দাম, রিকশা টেনে প্রতিবাদ মদনের দফায় দফায় জ্বালানি দাম বৃদ্ধি, দেশে ৫ রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের পর থেকেই দফায় দফায় জ্বালানির দাম বাড়ছে দেশে। বারবার দাম বৃদ্ধিতে মাথায় হাত মধ্যবিত্তের। তা নিয়ে বারবার কটাক্ষ করেছে দেশের বিরোধী দলের নেতা মন্ত্রীরা। আজ ডিজেল পেট্রলের দাম বৃদ্ধিতে কলকাতায় রিকশা টেনে প্রতিবাদ করলেন প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্র।
আরও পড়ুনঃ তালিবানের সঙ্গে সুসম্পর্ক ভারতের! আতঙ্কের দিন গুনছে পাকিস্তান


তাঁর মতে রিকশাই হলো পরিবহনের প্রথম ধাপ। তা থেকেই একে একে উন্নত হয়েছে ব্যবস্থা। তাই তাঁর মতে প্রতিবাদের প্রতীক হিসেবে এর থেকে ভালো কিছু হতে পারেনা। করোনার দ্বিতীয় ঢেউ সামলে করোনার তৃতীয় ঢেউ এরা সংখ্যায় গোটা দেশ। বিপর্যস্ত পরিবহন ব্যবস্থা লক্ষ লক্ষ বেকার কাজ হারিয়েছেন হাজারে হাজারে মানুষ। আর এরই মধ্যেই প্রতিনিয়ত বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম। জানিয়ে কোন মাথা ব্যথা নেই কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার তথা বিরোধী রাজনৈতিক দলগুলিরও। আর আবার দাম বাড়লো পেট্রোল-ডিজেলের। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় শনিবার দাম বাড়াল তেল কোম্পানিগুলো। শহর কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে ৩৪ পয়সা। দাম বাড়ার ফলে আজ থেকে লিটার প্রতি পেট্রোল কিনতে হবে ৯৭ টাকা ৯৭ পয়সা দিয়ে। ডিজেলের দাম বেড়ে দাঁড়াল ৯১ টাকা ৫০ পয়সা।
দাম বেড়েছে ৩৫ পয়সা। দাম বেড়েছে রাজধানী দিল্লিতে। দিল্লিতে আজ পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ৯৮ টাকা ১১ পয়সা এবং ডিজেল লিটার প্রতি ৮৮ টাকা ৬৫ পয়সা।মুম্বইয়ে আজ পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ১০৪ টাকা ২২ পয়সা এবং ডিজেল লিটার প্রতি ৯৬ টাকা ১৬ পয়সা। মুম্বাই ছাড়াও দেশের বেশ কয়েকটি শহরে পেট্রোলের দাম সেঞ্চুরি পার করে গেছে। পেট্রোল-ডিজেলের দাম বাড়ার সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে পরিবহন ব্যবস্থা এবং খাদ্য পরিবহন। তাই জ্বালানি তেলের দাম বাড়লে বেড়ে যায় জিনিসপত্রের দাম। আর এই দাম বাড়ার ফলেই মধ্যবিত্তের কপালে হাত একেতো করো না নেই কোন কাজ অর্থসংস্থান এখন সমস্যার ব্যাপার আর তার মধ্যে বাজারে আগুন।
দফায় দফায় চড়ছে জ্বালানির দাম, রিকশা টেনে প্রতিবাদ মদনের পেট্রোল-ডিজেলের দাম বেড়ে যাওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলেছে তৃণমূল নেতৃত্ব। তাঁদের মতে, সাধারণ মানুষের কথা ভাবে না এই বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার। করোনা আবহে যখন বিপর্যস্ত দেশের মানুষ তখন আবার জ্বালানি তেলের দাম বাড়ানো হচ্ছে। দাম কমানোর কোনও পদক্ষেপ করছে না কেন্দ্রীয় সরকার।









