নজরবন্দি ব্যুরো: তালিবানের সঙ্গে সুসম্পর্ক ভারতের! আতঙ্কের দিন গুনছে পাকিস্তান আফগানিস্তানের রাজনৈতিক অঙ্ক থেকে তালিবানদের উড়িয়ে দেওয়া সম্ভব নয় বলেই মত বিশেষজ্ঞদের। তাই এখন ভারত-তালিবান সম্পর্ক নিয়ে ভাবনা-চিন্তার সময় এসেছে বলেই মত বিশেষজ্ঞদের।মার্কিন সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানে যে সরকার গড়ে উঠবে তাতে তালিবানদের সক্রিয় ভূমিকা থাকবে বলেই মনে করেন অনেকে।
আরও পড়ুনঃ ইস্যু কসবা কাণ্ড, মুরুলিধর লেন থেকে নবান্ন মিছিল করবে BJP শ্রমিক সংগঠন


এমন পরিস্থিতিতে তালিবানের সঙ্গে ভারত সম্পর্ক নিয়ে নতুন করে ভাবনাচিন্তা করছে। তালিবানদের প্রতি ভারতের এই দৃষ্টিভঙ্গিই পাকিস্তানে আতঙ্ক সৃষ্টি করেছে। কারন আফগানিস্তানকে ভারত বন্ধু দেশ হিসেবেই গ্রাহ্য হয়। ভারত দীর্ঘদিন ধরে আফগানিস্তানের পরিকাঠামো উন্নয়নের জন্য কাজ করেছে, যা অস্বীকার করতে পারে না তালিবানরাও। বিদেশনীতি কে গুরুত্ব দিয়ে তালিবানদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে উদ্যোগী হয়েছে ভারত। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি বদলেছে, তাই সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে তালিবানদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলানোর প্রয়োজন। এই মুহূর্তে ভারত ও তালিবানদের সম্পর্ক অনেকটা ভালোর দিকে এগিয়েছে। আফগানিস্তানের সঙ্গে ভারতের সু-সম্পর্ক রয়েছে। \
এ বার যদি তালিবানদের সঙ্গে ভারতের সম্পর্কটা ঝালিয়ে নেওয়া যায়, তাহলেই আফগানিস্তানে পরবর্তী সরকারের সঙ্গে ভারতের সু-সম্পর্ক থাকবে।উল্লেখ্য, ভারত এখনও তালিবানকে সরকারি স্বীকৃতি দেয়নি। তবে বর্তমানে পরিস্থিতি বদলেছে। কান্দাহার বিমান হাইজ্যাকিংয়ের ঘটনার মতো পরিস্থিতি এখন আর নেই। আর এই সম্পর্ক ভালোর দিকেই যখন এগোতে চাইছে ভারত তখনই আতঙ্কিত হচ্ছে পাকিস্তান।
তালিবানের সঙ্গে সুসম্পর্ক ভারতের! আতঙ্কের দিন গুনছে পাকিস্তান কারণ তালিবানদের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো হলে সীমান্তের ওপার থেকে জঙ্গী কার্যকলাপ চালাতে পাকিস্তানকে যথেষ্ট বেগ পেতে হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।









