ইস্যু কসবা কাণ্ড, মুরুলিধর লেন থেকে নবান্ন মিছিল করবে BJP শ্রমিক সংগঠন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ইস্যু কসবা কাণ্ড, মুরুলিধর লেন থেকে নবান্ন মিছিল করবে BJP শ্রমিক সংগঠন ইস্যু কসবা কণ্ড, ভুয়ো ভ্যাকসিন কান্ড নিয়ে জলঘোলা হচ্ছে প্রতি বেলাতেই। একে একে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। দেবাঞ্জনের ভুয়ো পরিচয় থেকে পুরসভার নাম কর্মী নিয়োগ নিজের অফিসের জন্য, শতাধিক মানুষকে ভুয়ো ভ্যাকসিন প্রদান একের পর এক জালিয়াতি দেখে চক্ষু চড়ক গাছ পুলিশ থেকে প্রশাসনের। একে একে গ্রেপ্তার করা হচ্ছে তাঁর কর্মী ঘনিষ্ঠদের।

আরও পড়ুনঃ বর্ষার কারসাজি বাংলায়, শনি-ভোরের বজ্রপাতে বাঁকুড়ায় মৃত ২

এর মাঝেই খাস কলকাতায় ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে সুর চড়িয়েছে বঙ্গ বিজেপি। ইতিমধ্যে শুভেন্দু অধিকারী অর্জুন সিং সহ একটি দল গতকালই স্বাস্থ্য ভবনে গিয়েছেন বিচারের জন্য। আজ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীকে চিঠি দিয়েছেন অধিকারী তদন্তে স্বার্থে। সেসবের মাঝেই এক ফলকে মন্ত্রীর সঙ্গে দেবাঞ্জনের নাম, বা সাংসদের সঙ্গে ছবি সামনে এনে সুর চড়িয়েছে বিজেপি। বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর দাবি, দেবাঞ্জনের সঙ্গে ছবিতে দেখা গিয়েছে শান্তনু সেন কে। সেক্ষেত্রে তাঁর নামেও পুলিশের কাছে অভিযোগ দায়ের করা উচিত।

অন্যদিকে বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষের মতে “কলকাতায় ভ্যাকসিন কাণ্ডে ধৃতকে সরকার নিরাপত্তা দিয়েছে। সবাই চিনতেন। ফটোও আছে। ধরা পড়ে গিয়ে একটা তদন্ত কমিশন গড়ে দায় সাড়া হচ্ছে। এই ঘটনায় তো কলকাতা পুরসভাও জড়িত। অথচ এখন নেতারা বলছেন চিনি না। রাজ্য চাইলে এই ঘটনার তদন্ত সিবিআই দিয়ে করাতে পারত। কিন্তু তা তারা করছে না। কারণ তাদের নেতারাই জড়িত।” রাজ্যে ভোট পরবর্তী হিংসার পর ভুয়ো ভ্যাকসিন কণ্ডকে এই মুহূর্তে হাতিয়ার বানিয়েছে গেরুয়া শিবির।

ইস্যু কসবা কাণ্ড, মুরুলিধর লেন থেকে নবান্ন মিছিল করবে BJP শ্রমিক সংগঠন দিলীপের উত্তরবঙ্গ সফর থেকে হোক বা দিল্লি থেকে সৌমিত্র খাঁ, রাজ্য সরকারের দিকে আঙুল তুলে কটাক্ষ বান ছুঁড়ছেন সকলেই। সূত্রের খবর ঘটনার প্রতিবাদে বিজেপির রাজ্য দপ্তর, মূরুলিধর লেন থেকে নবান্ন পর্যন্ত বিক্ষোভ মিছিল করবেন বিজেপির শ্রমিক সংগঠন। বিক্ষোভ দেখাতে পারেন কসবা থানার সামনেও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত