বর্ষার কারসাজি বাংলায়, শনি-ভোরের বজ্রপাতে বাঁকুড়ায় মৃত ২

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বর্ষার কারসাজি বাংলায়, শনি-ভোরের বজ্রপাতে বাঁকুড়ায় মৃত ২ বর্ষার কারসাজি বাংলায়, এবারে বঙ্গে বর্ষা প্রবেশের পর থেকেই একপ্রকার ঝড়ো ব্যাটিং চালাচ্ছে নিজে মত করে। দিনকয়েক আগেই মুখ্যমন্ত্রী নবান্ন সভাঘর থেকে বৈঠকে বলেছিলেন অন্য বছর সারাবছর যে পরিমাণ বৃষ্টি হয়, এবার ১৯ দিনই তত জল ঝরেছে রাজ্যে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর আগামী সোমবার থেকে ফের ভারী বৃষ্টিপাত হবে রাজ্য জুড়ে।

আরও পড়ুনঃ বিজেপি নারাজ, তবে উপনির্বাচন নিয়ে মমতাকে সমর্থন জানালেন অধীর চৌধুরী।

তার আগেই আজ শনি ভোর থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয়ে গেলো দক্ষিণবঙ্গের একাধিক স্থানে। বজ্রপাতের কারণে মৃত্যু ঘটেছে বাঁকুড়ায়। সূত্রের খবর আজ ভোর রাতেই স্ত্রীকে নিয়ে মাঠে কাজ করতে গিয়েছিলেন বাঁকুড়ার বড়জোড়ার বাসিন্দা ভোলানাথ মল্লো। সেখানেই বজ্রাঘাতে আহত হন উভয়েই। স্থানীয় চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হলে জানানো হয় মৃত্যু হয়েছে ভোলানাথ বাবুর,চিকিৎসাধীন রয়েছেন তাঁর স্ত্রী। বাঁকুড়ার রাজগ্রামেও বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন একজন। আলিপুর আবহাওয়া দপ্তরের মতে উত্তরপ্রদেশ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখার কারণেই জলীয় বাষ্প ঢুকছে বাংলায়।

এর ফলে সোমবার থেকে ভারী বৃষ্টি হলেও, শনি রবি বজ্রপাতের সম্ভাবনার রয়েছে রাজ্যে। আজ সকালে দক্ষিণবঙ্গের একাংশে বৃষ্টি বজ্রপাত ঘটেছে। সোমবার থেকে পশ্চিম মেদিনীপুর বীরভূম, মুর্শিদাবাদে প্রবল বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হবে উত্তরবঙ্গের একাধিক স্থানেও। এদিকে আজ সকাল থেকেই মেঘলা হয়ে আছে মহানগরের আকাশ।

বর্ষার কারসাজি বাংলায়, শনি-ভোরের বজ্রপাতে বাঁকুড়ায় মৃত ২ বৃষ্টি ভারী না হলেও জলীয় বাষ্পের কারণে আবহাওয়া থাকবে মেঘলা এবং আদ্রতা জনিত। আজ সকালে কলকাতার তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস, গতকাল শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন