নজরবন্দি ব্যুরোঃ অভিনব সমস্যা, পেট্রোল সেঞ্চুরি হাঁকালেও পাম্পের ডিজিটাল বোর্ডে নেই ‘স্কোর’ লেখার জায়গা। দেশে লাফিয়ে লাফিয়ে বারছে পেট্রোল ডিজেলের মুল্য। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে সেঞ্চুরি হাকিয়ে ফেলেছে পেট্রোল। বঙ্গেও বিভিন্ন জায়গায় সেঞ্চুরি হাঁকিয়েছে সে। কলকাতাতেও ১০০ ছুঁইছুঁই পেট্রোলের দাম। রাষ্ট্রায়ত্ত সংস্থা আই ও সি-এর পাম্পে প্রতি লিটার পেট্রোলের দর ৩৯ পয়সা বেড়ে হয়েছে ৯৯.৮৪ টাকা, ডিজেল ৯২.২৭ টাকা।
আরও পড়ুনঃ শহর কলকাতায় বাড়লো তেলের দাম, নাজেহাল সাধারণ মানুষ


এদিকে বর্ধিত মূল্যের ফলে এবার এক অভিনব সমস্যায় পড়েছেন পেট্রোল পাম্পের মালিকেরা। বেশিরভাগ পেট্রোল পাম্পের দামের ডিসপ্লে বোর্ড ৫ সংখ্যার নয় । এর ফলে পেট্রোল ও ডিজেলের দাম ১০০ টাকা বা তার বেশি হলে তা পাম্পের ডিসপ্লে বোর্ডে দেখানো সম্ভব নয় । সর্বোচ্চ দেখানো যেতে পারে ৯৯.৯৯ টাকা । অগত্যা হাতে লেখা ছাড়া আর উপায় নেই । রাজ্যের কোথাও কোথাও মার্কার পেন, কিংবা কাগজে লিখেই আপাতত কাজ চালানো হচ্ছে । এর আগে এই সমস্যা দেখা গিয়েছিল ১৯৯০ সালে । সে বছর প্রথমবার পেট্রোলের দাম একলাফে বেড়ে দুই অঙ্কের হয়ে গিয়েছিল।
অভিনব সমস্যা, পেট্রোল সেঞ্চুরি হাঁকালেও পাম্পের ডিজিটাল বোর্ডে নেই ‘স্কোর’ লেখার জায়গা। ২.৩৯ টাকা বেড়ে হয়েছিল ১২ টাকা ২৩ পয়সা । দীর্ঘ ৩১ বছর পর আবার একই ধরণের সমস্যায় পড়েছে পেট্রোল পাম্পগুলি। এদিকে ক্রমাগত মূল্যবৃদ্ধির ফলে জেরবার দেশের সাধারণ মানুষ। এই নিয়ে বিরোধীরা একের পর এক আক্রমণ শানালেও কেন্দ্র এই দামে রাশ টানতে এখনও কোন উদ্যোগ নেয়নি। এই নিয়ে বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন বিশ্বজোড়া অর্থনৈতিক মন্দার জেরে এমন অবস্থা দ্রুত ঠিক হয়ে যাবে। যদিও পেট্রোলের ঝোরো ব্যাটিং দেখে তা বোঝার উপায় নেই।







