নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়, মধ্য শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি
নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তারপর থেকেই প্রাক্তন মন্ত্রীর পাশ থেকে সরে গিয়েছে গোটা দল। সরানো হয়েছে সমস্ত পদ থেকেও! যদিও এত কিছুর পরেও পার্থ নিজের বিশ্বাসে আটুট রয়েছেন। এবার সেই পার্থর পাশে এসে দাঁড়ালেন নিয়োগ দুর্নীতিতে CBI র্যাডারে থাকা আরও এক তৃণমূল বিধায়ক তাপস সাহা।
নিয়োগ দুর্নীতি মামলায় গত বছর জুলাই মাসে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে
"চোর তাড়াও বেহালা বাঁচাও!" নাম না করেই পার্থ চট্টোপাধ্যায়কে 'চোর' আখ্যা দিয়ে পোস্টার পড়ল এলাকায়। সম্প্রতি বামেদের এমনই পোস্টার নজরে এসেছে বেহালায়। পোস্টারে নাম না থাকলেও, সেটি যে জেলবন্দি বিধায়কের নাম উল্লেখ করেই করা হয়েছে, সেটা বুঝতে কোনও অসুবিধা নেই।
প্রাক্তন শিক্ষামন্ত্রী ঘনিষ্ঠ ওই ব্যক্তির নাম পার্থ সরকার ওরফে ভজা। ধৃত কুন্তল ঘোষের দাবি, 'টাকা সংগ্রহের কাজ করতেন ভজা। পরে তিনিই সেই টাকা পৌঁছে দিতেন পার্থ চট্টোপাধ্যায়ের কাছে।'