নজরবন্দি ব্যুরো: “অয়ন-কুন্তল কাউকে আমি চিনি না!” এদিন আদালত চত্বরে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতিকাণ্ডে বৃহস্পতিবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা সহ ১৩ জোনকে আজ ফের আলিপুর আদালতে পেস করা হয়।
আরও পড়ুন: Asia Cup 2023: বড় আপডেট, পাকিস্তান থেকে এশিয়া কাপ সরে যাওয়ার সম্ভাবনা!



অন্যদিকে, এদিন আদালতে ঢোকার সময় কিছু বলেননি পার্থ। বরং চুপ করেই ছিলেন তিনি। তবে আজকে আর তাঁকে কেউ ‘চোর চোর’ বলে স্লোগান দেয়নি। বরং তার উল্টো চিত্র ধরা পড়ল আদালত চত্বরে। তাঁকে দেখে ‘জিন্দাবাদ’ স্লোগান দিচ্ছিলেন মানুষজন। যদিওবা কোর্ট থেকে বেরিয়ে একাধিক মন্তব্য করেন তিনি। বলেন, “আমি ওই রকম অসত্য ভাষণের উত্তর দি না। আমাকে কেউ শিখিয়ে দেয় না। বরং নিজের বিচার বুদ্ধি দিয়ে কথা বলি।”



আদালতে ইডি সূত্রে দাবি করা হয়েছে যে, অয়নের কাছ থেকে নিয়োগ দুর্নীতির টাকা পার্থর কাছে টাকা গিয়েছে। আর অয়ন আর পার্থর মিডিলম্যান ছিলেন তৃণমূল যুবনেতা কুন্তল। আর ইডির সেই দাবিই খারিজ করে পার্থ জানিয়েছেন, ‘তিনি অয়ন বা কুন্তল কাউকেই তিনি চিনতেন না। ইডি একবার বলছে কুন্তল টাকা দিত, একবার বলছে অয়ন টাকা দিত! ইডি আগে ঠিক করুক কে আমার টাকা দিত!’
“অয়ন-কুন্তল কাউকে চিনি না!”, বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

এদিন আদালত চত্বরে পার্থ বলেন, “কলকাতায় আর কাউকে পাচ্ছে না বলে, সেই চুঁচুড়া থেকে ধরে আনছে! আমি অভিষেকের মতো নেতা তৈরি করেছি। কুন্তলের মতো নয়।” এছাড়াও মমতার ধর্না প্রসঙ্গে বলেন, “কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে তৃণমূল নেত্রীর লড়াই চিরকাল ছিল। তিনি বাংলার উন্নয়নের জন্য লড়ছেন। আজ আমি বিনা বিচারে জেলবন্দি হয়ে পড়ে আছি। কিন্তু আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা আছে। একদিন ঠিক বেরব।”







