৭ মাস ধরে জেলে রয়েছেন তিনি। দল তাঁকে বহিষ্কার করলেও বারবার আনুগত্যের প্রমাণ দিয়েছেন বর্ষীয়ান নেতা। বারবার তাঁকে উদ্দেশ্য করে চোর স্লোগান উঠলেও মুষড়ে পড়েননি। আট মাস পরে পার্থকে ঘিরে 'জিন্দাবাদ' স্লোগান, পার্থর অনুগামীরাই তাঁকে দেখে জিন্দাবাদ স্লোগান দিতে শুরু করলেন। সেটা দেখেও চুপ করে রইলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।