Recruitment Scam: পার্থ-অর্পিতা-মানিকের কাছে দুর্নীতির কত কোটির হদিশ, ED-র রিপোর্টে চোখ কপালে উঠবে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়, মধ্য শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। তল্লাশি চালিয়ে তাঁদের বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে ইডি। অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে ৫০ কোটি টাকারও বেশি। নিয়োগ দুর্নীতি মামলায় কার কাছে কত টাকার হদিশ পাওয়া গিয়েছে, এই সংক্রান্ত একটি রিপোর্ট আদালতে পেশ করল ইডি।

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২২ এপ্রিল, জেনে নিন আজকের দিনের নানা ঘটনাবলী

পার্থ-অর্পিতা-মানিকের কাছে দুর্নীতির কত কোটির হদিশ, রিপোর্ট পেশ করল ইডি
পার্থ-অর্পিতা-মানিকের কাছে দুর্নীতির কত কোটির হদিশ, রিপোর্ট পেশ করল ইডি

শুক্রবার কলকাতা হাইকোর্টে রিপোর্ট পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের কাছ থেকে ৪৯ কোটি ৮০ লক্ষ টাকা নগদ এবং ৫ কোটি আট হাজার টাকা মূল্যের সোনার গহনা বাজেয়াপ্ত করা হয়েছে। ইডির দাবি পরবর্তীকালে আরও ৪৮ কোটি টাকার সম্পত্তির সন্ধান পাওয়া গিয়েছে যা অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়ের নামে ছিল। এমনকি পার্থ-অর্পিতা তাঁদের সম্পত্তি কয়েকজনের নামে রেখেছিলেন যাদের অস্তিত্ব নেই বলেও দাবি করেছে ইডি।

Arpita Mukherjee Partha Mukherjee 1659429979398 1659429979724 1659429979724
পার্থ-অর্পিতা-মানিকের কাছে দুর্নীতির কত কোটির হদিশ, রিপোর্ট পেশ করল ইডি

পার্থ-অর্পিতা-মানিকের কাছে দুর্নীতির কত কোটির হদিশ, রিপোর্ট পেশ করল ইডি

অন্যদিকে, মানিক ভট্টাচার্যের ২৯ কোটি টাকার বেআইনি লেনদেনের হদিশ পাওয়া গিয়েছে। কয়েকজনের মাধ্যমে প্রায় ২৫০ কোটি টাকা লেনদেন হয়েছে বলেও দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। পাশাপাশি বিনোদন জগতেও নিয়োগ দুর্নীতির টাকার লেনদেন হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, এখনও পর্যন্ত কেবল নগদেই ১১১ কোটি টাকা উদ্ধার হয়েছে।

WhatsApp Image 2023 04 22 at 12.25.39
পার্থ-অর্পিতা-মানিকের কাছে দুর্নীতির কত কোটির হদিশ, রিপোর্ট পেশ করল ইডি

রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বেনিয়ম নিয়োগের পরই তদন্তে তৎপরতা বাড়ে ইডির। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি শুরু হয়। দীর্ঘ কয়েক ঘণ্টার তল্লাশির পর গত বছর ২৩ এপ্রিল গ্রেফতার করা হয়েছিল তাঁকে। এরপরই ইডি স্ক্যানারে উঠে আসেন অর্পিতা মুখোপাধ্যায়। তাঁর দুটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে টাকার পাহাড় উদ্ধার হয়। গ্রেফতার হন তিনিও। অন্যদিকে, গত বছর প্রায় শেষের দিকে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় মানিক ভট্টাচার্যকে।

 

 

 

 

 

 

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর