নজরবন্দি ব্যুরো: আজ ২২ এপ্রিল, ২০২৩। একটি সাধারণ দিন বিভিন্ন ঘটনার মাধ্যমে স্মরণীয় হয়ে যায়। ইতিহাস ঘেঁটে দেখা যাবে আজকের দিনে ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। একনজরে দেখে নিন আজকের দিনের ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য বিষয়-
আরও পড়ুন: Yellow Rice: সাদা ভাত খেতে বিরক্তি! পাতে পড়ুক বাসন্তি পোলাও, মাত্র ৫০ টাকায় আজই বানিয়ে ফেলুন

জন্ম-
১৯১৬- ভারতীয় অভিনেত্রী ও গায়িকা কানন দেবী।
১৮৯৩- স্বাধীনতা সংগ্রামী সুরেন্দ্রমোহন ঘোষ।
১৮৭০- মার্কসবাদী সোভিয়েত বিপ্লবী এবং কমিউনিস্ট রাজনীতিবিদ ভ্লাদিমির লেনিন।
১৮৫৪- নোবেল পুরস্কার বিজয়ী বেলজীয় আইনজীবী অঁরি লা ফোঁতেন।

মৃত্যু-
১৯৩০- বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী ত্রিপুরা সেনগুপ্ত, মধুসূদন দত্ত, পুলিনচন্দ্র ঘোষ, নির্মল লালা, হরিগোপাল বল।
১৯৮২- আইরিশ নারী জলদস্যু অ্যান বনি।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২২ এপ্রিল, জেনে নিন বিস্তারিত

ঘটনাবলী-
১৯৮৮- টানা পাঁচ বছর বৈরিতার পর পিএলও ও সিরিয়ার মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়।
১৯৭০- মার্কিন সিনেটর গেইলর্ড নেলসন ধরিত্রী দিবসের প্রচলন করেন।
১৯৩০- বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে চট্টগ্রাম জালালাবাদ পাহাড়ে ইংরেজ সৈন্যদের সঙ্গে সম্মুখ যুদ্ধ।
১৯২১- ইন্ডিয়ান সিভিল সার্ভিস থেকে পদত্যাগ করেন সুভাষচন্দ্র বসু।
১৯১৫- প্রথম মহাযুদ্ধে জার্মানরা বিষাক্ত গ্যাস ব্যবহার শুরু করে।








