নজরবন্দি ব্যুরোঃ রোজ রোজ ভাত খেতে কারই বা ভালো লাগে। তাই স্বাদে বদল আনতে বারিতেই বানিয়ে নিন বাসন্তি পোলাও। অনেকে বাসন্তি পোলাও নাম শুনে ভাবে হয়তো তা বানাতে অনেক টাকা বা ঝামেলা পোহাতে হয় কিন্তু একেবারেই তা নয়। খুব সহজেই মাত্র কয়েকটি উপকরনে মাত্র ৫০ টাকাতেই বাড়িয়ে ফেলতে পারেন বাসন্তি পোলাও।
আরও পড়ুনঃ ব্লু টিক সরে গেল টুইটার থেকে, তালিকায় মমতা, অমিতাভ বচ্চন!

উপকরন
গোবিন্দভোগ চাল
ঘি
হলুদ
নুন
গরম মশলা
কাজূ
কিশমিশ
তেজপাতা
চিনি
বাদাম

প্রণালী
প্রথমে ঠাণ্ডা জলে মধ্যে গোবিন্দভোগ চাল ভাল করে ধুয়ে নিতে হবে। এরপর সেই চাল গুলো ভালো করে ধুয়ে একটি পাত্রে জল থেকে তুলে নিতে হবে। এরপর ভেজা চাল গুলো ভালো করে শুকিয়ে নিতে হবে। এরপর সেই শুকনো চালের মধ্যে নুন, ঘি, হলুদ, গরম মশলা ভাল করে মিশিয়ে নিতে হবে। এরপর একটি কড়াই নিয়ে নিতে হবে। তাঁরপর সেই কড়াই এর মধ্যে অল্প পরিমানে ঘি নিয়ে নিতে হবে। এবং তা গরম করতে হবে। এরপর তাঁর মধ্যে একে একে কাজু কিসমিশ দিয়ে ভালোভাবে নাড়তে হবে।
সাদা ভাত খেতে বিরক্তি! প্রথমে ঠাণ্ডা জলে মধ্যে গোবিন্দভোগ চাল ভাল করে ধুয়ে নিতে হবে

এরপর কাজূ কিশমিশ গুলি সোনালি হলে সেগুলি নামিয়ে দিতে হবে। এরপর কড়াইতে আরও একটু ঘি দিয়ে দিতে হবে। এর পর তার মধ্যে একে এক্লে গরম মশলা, বাদাম, তেজপাতা দিয়ে ভালভাবে ভেজে নিয়ে োর মধ্যে চাল গুলো দিয়ে দিতে হব্রে। এরপর এর পর ১৫ মিনিট পর জল দিয়ে দিতে হবে। তারপর ভাত ফুটে উঠলে অল্প ঘি দিয়ে নামিয়ে নিতে হবে।



