Madan Mitra: ‘এক বছর হতে চলল পার্থ জেলে’, কাটমানি প্রসঙ্গে প্রাক্তন মন্ত্রীকে নিয়ে কি বললেন মদন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বাড়ি তৈরি করতে গিয়ে কাটমানির অভিযোগে কথা বলতে গিয়েই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ তুলে আনলেন বিধায়ক মদন মিত্র। তাঁর এলাকাতেই এই ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৪ এপ্রিল, জেনে নিন কি কি ঘটেছিল আজকের এই দিনে

কামারহাটির ২৯ নম্বর ওয়ার্ডের রেল লাইনের পাশে থাকেন মিনারা খান। তাঁর নিজস্ব জমিতে ঘর করবেন বলে ঠিক করেন। কিন্তু মিনারার অভিযোগ, ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মলা রাই ঘর তৈরি করার জন্যই তিন লক্ষ টাকা দাবি করছেন। নিজে টাকা না চাইলেও মিনারার বাড়িতে লোক পাঠিয়ে কাটমানি দেওয়ার কথা বলতেন। কিন্তু ওই মহিলার বক্তব্য, ‘নিজের জমিতেই বাড়ি তৈরি করার জন্য কেন টাকা দেব?’

'এক বছর হতে চলল পার্থ জেলে', কোন প্রসঙ্গে বললেন তৃণমূল বিধায়ক
‘এক বছর হতে চলল পার্থ জেলে’, কোন প্রসঙ্গে বললেন তৃণমূল বিধায়ক

এই ঘটনায় এলাকার তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন, “কেউ যদি লিখিত অভিযোগ দায়ের করেন, তাহলে অবশ্যই অভিযোগ খতিয়ে দেখা হবে। নির্মলার থেকে অনেক বড় নেতা পার্থ চট্টোপাধ্যায়। জেলে রয়েছে আজ এক বছর হতে চলল। তথ্যপ্রমাণ হাতে এলেই অভিযোগ খতিয়ে ব্যবস্থা নেওয়া হবে।”

WhatsApp Image 2023 04 14 at 11.57.59
‘এক বছর হতে চলল পার্থ জেলে’, কোন প্রসঙ্গে বললেন তৃণমূল বিধায়ক

 

‘এক বছর হতে চলল পার্থ জেলে’, কোন প্রসঙ্গে বললেন তৃণমূল বিধায়ক

WhatsApp Image 2023 04 14 at 11.57.27
‘এক বছর হতে চলল পার্থ জেলে’, কোন প্রসঙ্গে বললেন তৃণমূল বিধায়ক

 

নিয়োগ দুর্নীতি মামলায় গত বছর জুলাই মাসে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে। পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয় টাকার পাহাড়। গ্রেফতারির পর জেরায় অর্পিতা স্বীকার করেন পুরো টাকাটাই পার্থ চট্টোপাধ্যায়ের। বছর ঘুরলেও এখনও জেলবন্দী তিনি। তাঁর গ্রেফতারির পর এসএসসির প্রাক্তন উপদেষ্টা, তৃণমূল বিধায়ক মানিক বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষ সহ অনেককেই গ্রেফতার করেছে ইডি ও সিবিআই।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন