Recruitment Scam: প্রাক্তন শিক্ষামন্ত্রীর কাছে টাকা পাঠাত কে? CBI স্ক্যানারে আরও এক পার্থ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতিকাণ্ডে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই মামলায় গ্রেফতার হওয়া সকলের মুখেই তাঁর নাম শোনা গিয়েছে। এমন সময় হদিশ মিলল আরও এক পার্থর। সিবিআইয়ের দাবি, এই ব্যক্তির কাছ থেকেই দুর্নীতির কালো টাকা পৌঁছে যেত পার্থ চট্টোপাধ্যায়ের কাছে।

আরও পড়ুন: Avalanche: সিকিমে ভয়াবহ ধসে মৃত বাংলার দুই পর্যটক, নিখোঁজ পূর্ব মেদিনীপুরের এক যুবক

সূত্রে খবর, প্রাক্তন শিক্ষামন্ত্রী ঘনিষ্ঠ ওই ব্যক্তির নাম পার্থ সরকার ওরফে ভজা। ধৃত কুন্তল ঘোষের দাবি, ‘টাকা সংগ্রহের কাজ করতেন ভজা। পরে তিনিই সেই টাকা পৌঁছে দিতেন পার্থ চট্টোপাধ্যায়ের কাছে।’ নিয়োগ দুর্নীতি মামলায় নতুন পার্থর হদিশ মিলতেই শোরগোল শুরু হয়েছে। তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেই মনে করা হচ্ছে।

প্রাক্তন শিক্ষামন্ত্রীর কাছে টাকা পাঠাত কে? খোঁজ মিলল আরও এক পার্থর
প্রাক্তন শিক্ষামন্ত্রীর কাছে টাকা পাঠাত কে? খোঁজ মিলল আরও এক পার্থর

প্রাক্তন শিক্ষামন্ত্রীর কাছে টাকা পাঠাত কে? খোঁজ মিলল আরও এক পার্থর

arpita
প্রাক্তন শিক্ষামন্ত্রীর কাছে টাকা পাঠাত কে? খোঁজ মিলল আরও এক পার্থর

নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে নেমে গত বছর জুলাই মাসে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তাঁর গ্রেফতারির কয়েকদিনের মধ্যেই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো  মমতা বন্দ্যোপাধ্যায় পার্থকে দলের সমস্ত পদ থেকে বহিষ্কৃত করেন। পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয় টাকার পাহাড়। তাঁকেও গ্রেফতার করা হলে জেরায় অর্পিতা স্বীকার করেন সমস্ত টাকা পার্থ চট্টোপাধ্যায়ের। এরপর দীর্ঘ কয়েকমাস ধরে জেলেই দিন কাটছে তাঁদের। তদন্তে নেমে এসএসসির দুই প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা এবং অশোক সাহাকে গ্রেফতার করে আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

manik
প্রাক্তন শিক্ষামন্ত্রীর কাছে টাকা পাঠাত কে? খোঁজ মিলল আরও এক পার্থর

এই মামলায় গ্রেফতার করা হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। গ্রেফতার করা হয় তাঁর স্ত্রী ও ছেলেকেও। দুর্নীতিতে মানিকের দৌড় কতদূর তা জানতেই মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে একাধিকবার সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাপসের সূত্র ধরেই কুন্তল ঘোষকে গ্রেফতার করে ইডি। খোঁজ মেলে তাঁর বিপুল সম্পত্তির। এরপর গ্রেফতার করা হয় শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও। সব মিলিয়ে নিয়োগ দুর্নীতি মামলার জল গড়িয়েছে বহুদূর।

kuntal

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন