HomeTagsParesh Adhikari

Paresh Adhikari

Cabinet Reshuffle: দুর্নীতির কোপে মন্ত্রীত্ব হারাতে চলেছে পরেশ, কলকাতার উদ্দেশ্যে রওনা উদয়নের

ইতিমধ্যেই আদালতের নির্দেশে চাকরী খুইয়ে বসেছে মন্ত্রী কন্যা অঙ্কিতা অধিকারী। কোচবিহার জেলা থেকে একমাত্র মন্ত্রী কিন্তু তিনিও দুর্নীতিতে সরাসরি অভিযুক্ত হওয়ায় বড় প্রশ্নের মুখে রাজ্যের শাসক দল। দুর্নীতির কোপে মন্ত্রীত্ব হারাতে চলেছে পরেশ, উদয়নকে মন্ত্রীপদে আনতে চলেছেন মমতা। কোচ রাজার গড়ে এই জল্পনা প্রবল হয়েছে।

Sukanta Majumder: পরেশকে মন্ত্রীপদ থেকে সরানো হচ্ছে না কেন? মমতাকে প্রশ্ন সুকান্তর

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়তেই তাঁকে মন্ত্রীপদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল তৃণমূল। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে পরেশ অধিকারীর বিরুদ্ধে নয় কেন? এই প্রশ্ন তুলে সরব হলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর বক্তব্য, পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রীপদ থেকে সরানো হলে, পরেশকে মন্ত্রীপদ থেকে সরানো হচ্ছে না কেন?

SSC: প্রথম কিস্তিতে মিলল ৮ লাখ, মন্ত্রী কন্যা অঙ্কিতার বেতনের টাকা পেলেন ববিতা।

অঙ্কিতার স্থানে ববিতাকে চাকরির নিয়োগপত্র দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। পাশাপশি অঙ্কিতার প্রাপ্ত বেতনের টাকাও ববিতাকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল হাইকোর্টের তরফে। ২ কিস্তিতে মন্ত্রী কন্যা অঙ্কিতা অধিকারীকে বেতনের টাকা ফেরতের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

TET-SSC Scam: ইডির অভিযানে নজরে ছিল কারা? কীভাবে চলল অভিযান?

একযোগে ১৪ জায়গায় অভিযান চালিয়েছিলেন ৭৫ জন ইডির আধিকারিকরা। তাঁদের মধ্যে রয়েছেন তাঁদের মধ্যে বেশীরভাগ প্রভাবশালী। আবার কেউ কেউ প্রভাবশালী নেতাদের ঘনিষ্ঠ বলেই পরিচিত। তবে দুর্নীতি নাম জড়িয়েছে প্রত্যেকের। ইডির অভিযানে নজরে ছিলে কারা?

SSC-TET Scam: টানা ৯ ঘন্টা ধরে পরেশ কন্যা অঙ্কিতাকে জিজ্ঞাসাবাদ, ক্রমশ চাপ বাড়ছে

বাড়িতে মন্ত্রী ছিলেন না,  তিনি ২১ জুলাইয়ে দলীয় কর্মসুচীতে যোগ দিতে কলকাতায় ছিলেন। মন্ত্রী না থাকলেও ইডির আধিকারিকরা মন্ত্রীর বাড়িতে ঢুকে তল্লাশি চালাতে শুরু করে। জিজ্ঞাসাবাদ করা হয় পরিবারের সদস্যদের। টানা ৯ ঘন্টা ধরে পরেশ কন্যা অঙ্কিতাকে জিজ্ঞাসাবাদ। 

Sujan Chakraborty: নেতা-মন্ত্রী দের জন্য ইডি’র হানা, দায়িত্ব নিলেন না মাননীয়া? কটাক্ষ সুজনের

তাহলে দার্জিলিঙে চায়ে পে চর্চায় 'ডিল'টা কি হলো!! উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃনমূলের বিরত থাকার বিনিময় মূল্য কত? কয়লা পাচারের প্রথম চার্জশিটে ভাইপোর নাম বাদ। এইটুকুই! শুধু পিসি-ভাইপোতেই খান্ত? বাকি নেতা-মন্ত্রী দের জন্য ইডি'র হানা, দায়িত্ব নিলেন না- মাননীয়া? কি রকম নেত্রী

SSC-TET Scam: রাজ্যের ১৩ জায়গায় অভিযান ইডির, বিপদে পার্থ-পরেশ

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় প্রথমবার অভিযান শুরু করল ইডি। শুক্রবার সকাল থেকে একসঙ্গে রাজ্যের ১৩ জায়গায় অভিযান ইডির। সকালেই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও পরেশ অধিকারীর বাড়িতে উপস্থিত হয়েছে ইডির আধিকারিকরা৷ ইডির অভিযান চলছে এসএসসির প্রাক্তন উপদেষ্টা কমিটির কনভেনর শান্তি প্রসাদ সিনহা সহ অন্যান্য সদস্যদের বাড়িতেও।

Trending Now