SSC-TET Scam: টানা ৯ ঘন্টা ধরে পরেশ কন্যা অঙ্কিতাকে জিজ্ঞাসাবাদ, ক্রমশ চাপ বাড়ছে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সাত সকালে মন্ত্রী পরেশ অধিকারীর কোচবিহারের মেখলিগঞ্জের বাড়িতে উপস্থিত হন ইডি আধিকারিকরা। কিন্তু নিজের বাড়িতে ছিলেন না শিক্ষা প্রতিমন্ত্রী। প্রায় ৯ ঘন্টা ধরে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীকে জিজ্ঞাসাবাদ করে ইডির অফিসাররা। জিজ্ঞাসাবাদ করা হয় পরেশ অধিকারীর স্ত্রীকেও।

আরও পড়ুনঃ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তোলপাড় বাংলা, সমস্যা সমাধানে রাজ্যে আসছেন কেন্দ্রিয় শিক্ষামন্ত্রী

কোচবিহার জেলার মেখলিগঞ্জ শহরের পশ্চিমপাড়া এলাকায় রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীর বাড়ি। জেলা প্রশাসনের কাকপক্ষীকে জানান না দিয়েই চারটি গাড়ি নিয়ে মন্ত্রীর বাড়ির সামনে এসে দাঁড়ায়। যদিও বাড়িতে মন্ত্রী ছিলেন না,  তিনি ২১ জুলাইয়ে দলীয় কর্মসুচীতে যোগ দিতে কলকাতায় ছিলেন। মন্ত্রী না থাকলেও ইডির আধিকারিকরা মন্ত্রীর বাড়িতে ঢুকে তল্লাশি চালাতে শুরু করে। জিজ্ঞাসাবাদ করা হয় পরিবারের সদস্যদের। টানা ৯ ঘন্টা ধরে পরেশ কন্যা অঙ্কিতাকে জিজ্ঞাসাবাদ।

টানা ৯ ঘন্টা ধরে পরেশ কন্যা অঙ্কিতাকে জিজ্ঞাসাবাদ, ছিলেন না পরেশ  
টানা ৯ ঘন্টা ধরে পরেশ কন্যা অঙ্কিতাকে জিজ্ঞাসাবাদ, ছিলেন না পরেশ  

ততক্ষনে খবর পেয়ে ইডি আধিকারিকদের আটকাতে মেখলিগঞ্জ থানা থেকে মন্ত্রীর বাড়িতে ছুটে আসে পুলিশ। কিন্তু কাউকেই বাড়ির ভিতর ঢুকতে দেয়নি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এমনটাই সূত্রে খবর।

টানা ৯ ঘন্টা ধরে পরেশ কন্যা অঙ্কিতাকে জিজ্ঞাসাবাদ, ছিলেন না পরেশ  

টানা ৯ ঘন্টা ধরে পরেশ কন্যা অঙ্কিতাকে জিজ্ঞাসাবাদ, ছিলেন না পরেশ  
টানা ৯ ঘন্টা ধরে পরেশ কন্যা অঙ্কিতাকে জিজ্ঞাসাবাদ, ছিলেন না পরেশ  

সম্প্রতি হাইকোর্টের নির্দেশে চাকরী খুইয়েছেন পরেশ কন্যা অঙ্কিতা অধিকারী। সিবিআই জিজ্ঞাসাব্দের মুখোমুখি হতে হয়েছে মন্ত্রী পরেশ অধিকারীকে। নিজের মেয়ের নাম প্যানেলে না থাকা স্বতেও একজনকে বঞ্চিত করে অঙ্কিতা কীভাবে চাকরী পেলেন? তা জানতে চেয়েছিল সিবিআই? কীসের বিনিময়ে চাকরী দেওয়া হয়েছিল? প্রশ্ন সিবিআইয়ের আধিকারিকদের। সেখানে কোনও আর্থিক লেনদেন হয়েছিল কি না, ঘটনার সঙ্গে আর কারা জড়িত? সেটা জানতেই চলে ইডির অভিযান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর