শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তোলপাড় বাংলা, সমস্যা সমাধানে রাজ্যে আসছেন কেন্দ্রিয় শিক্ষামন্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তোলপাড় বাংলা। শিক্ষাক্ষেত্রে নিয়োগ নিয়ে বেনজির দুর্নীতিতে নাম জড়িয়েছে রাজ্যের শাসক দলের একাধিক নেতাদের। সকাল থেকে রাজ্যের ১৩ জায়গায় অভিযান চালিয়েছে ইডি। নতুন করে প্রশ্নের মুখে পড়তে হয়েছে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং পরেশ অধিকারীদের। এরই মধ্যে আগামীকাল রাজ্য সফরে আসছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শুনবেন চাকরী প্রার্থীদের বঞ্চনার কথাও।

আরও পড়ুনঃ প্লাস্টিক বর্জন কর্মসূচিতে কেক খেয়ে অসুস্থ শতাধিক, আউশগ্রামে ধুন্ধুমার কাণ্ড

সূত্রের খবর, আগামীকাল রাজ্যে একাধিক কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর। এরই মধ্যেই হবু শিক্ষকদের সঙ্গে কথা বলে তাঁদের অবস্থা বোঝার চেষ্টা করবেন তিনি। দীর্ঘ দিন আন্দোলনের ফলে চাকরী প্রার্থীদের কী অবস্থা রয়েছে? সেটাই বোঝার চেষ্টা করবেন কেন্দ্রীয় মন্ত্রী।

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তোলপাড় বাংলা, আগামীকাল আসছেন ধর্মেন্দ্র প্রধান 
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তোলপাড় বাংলা, আগামীকাল আসছেন ধর্মেন্দ্র প্রধান 

এদিন বিজেপি শিক্ষক সেলের কো কনভেনর পিন্টু পাড়ুই নজরবন্দিকে বলেন, পশ্চিমবঙ্গের  শিক্ষার যে পরিস্থিতি, যে চরম লাগামহীন দুর্নীতি, তার জন্য ইডি-সিবিআই সর্বত্র অভিযান শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার চাকরীর প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। মুখ্যমন্ত্রী চাকরী প্রার্থীদের প্রতারিত করেছেন। সেই বিষয়টি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে তুলে ধরবেন তাঁরা।

সেইসঙ্গে শিক্ষকদের যে বেতন কাঠামো অনুযায়ী বেতন পাওয়ার কথা ছিল, সেটা যেন আরা ভারতের অন্যান্য রাজ্যের মতো এখানেও গঠিত হয়। পাশাপাশি হাইকোর্টের রায় অনুসারে যাতে বকেয়া ডিএ মেলে কেন্দ্র সরকার যাতে রাজ্যের শিক্ষা পরিকাঠামোর মান উন্নয়নের দিকে চাপ সৃষ্টি করে, সেই দৃষ্টি আকর্ষণ করতে চান তাঁরা।

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তোলপাড় বাংলা, আগামীকাল আসছেন ধর্মেন্দ্র প্রধান 

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তোলপাড় বাংলা, আগামীকাল আসছেন ধর্মেন্দ্র প্রধান 
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তোলপাড় বাংলা, আগামীকাল আসছেন ধর্মেন্দ্র প্রধান 

উল্লেখ্য, শিক্ষাক্ষেত্রে দুর্নীতির ইস্যুকে হাতিয়ার করে আগামী দিনে রণনীতি তৈরি করছে বিজেপি। কীভাবে রাজ্য সরকারকে চাপে ফেলার জন্য অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছেন গেরুয়া শিবিরের নেতারা। সেই প্রচেষ্টাইয় কতটা সফল হয় বিজেপি? এখন সেটাই দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর