প্লাস্টিক বর্জন কর্মসূচিতে কেক খেয়ে অসুস্থ শতাধিক, আউশগ্রামে ধুন্ধুমার কাণ্ড

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্লাস্টিক বর্জন কর্মসূচিতে কেক খেয়ে অসুস্থ শতাধিক। হাসপাতালে ভর্তি করা হয়েছে ৬৫ জনকে।ঘটনায় উত্তপ্ত মেমারির আউশগ্রাম। ভাংচুর করা হয় একাধিক গাড়ি। পরে লাঠিচার্জ উত্তপ্ত জনতাকে ছত্রভঙ্গ করে পুলিশ। অসুস্থ বাচ্ছাদের বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ Vice Presidential Election: মমতা বন্দ্যোপাধ্যায় সাহসের প্রতীক, বার্তা বিরোধী প্রার্থী আলভার

জানা গেছে, এদিন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের নির্দেশে আউশগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের তরফে প্লাস্টিক বর্জনকে কেন্দ্র করে একটি র‍্যালির আয়োজন করা হয়েছিল। সেই র‍্যালির শেষে স্কুলের ছাত্রদের কেক ও জুস তুলে দেওয়া হয়েছিল। সেটা খেয়েই ছাত্ররা অসুস্থ হুয়েছে বলে জানা যায়। একাধিক ছাত্ররা অজ্ঞান হয়ে পড়ছিল বলে জানা যায়।

প্লাস্টিক বর্জন কর্মসূচিতে কেক খেয়ে অসুস্থ শতাধিক, ক্ষিপ্ত জনতা 
প্লাস্টিক বর্জন কর্মসূচিতে কেক খেয়ে অসুস্থ শতাধিক, ক্ষিপ্ত জনতা

 

অভিভাবকদের তরফে অভিযোগ, পড়ুয়ারা দীর্ঘ সময় ধরে অসুস্থ হয়ে পড়লেও প্রাথমিক বিদ্যালয়ের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। বিদ্যালয়ের তরফে অভিভাবকদের জানানো হলে তাঁরা দ্রুত ছুটে আসেন।

প্রশাসনের তরফে ইতিমধ্যেই কেক ও জুসের নমুনা সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি যে দোকান থেকে কেক ও জুস কেনা হয়েছে, সেখানকার সমস্ত দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দোকানের মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্লাস্টিক বর্জন কর্মসূচিতে কেক খেয়ে অসুস্থ শতাধিক, ক্ষিপ্ত জনতা 

প্লাস্টিক বর্জন কর্মসূচিতে কেক খেয়ে অসুস্থ শতাধিক, ক্ষিপ্ত জনতা 
প্লাস্টিক বর্জন কর্মসূচিতে কেক খেয়ে অসুস্থ শতাধিক, ক্ষিপ্ত জনতা

অভিভাবকদের অভিযোগ, আমরা পড়াশুনা করার জন্য বাচ্ছাদের স্কুলে পাঠিয়েছি। র‍্যালি করার জন্য পাঠাইনি। পঞ্চায়েত থেকে দেওয়া হয়েছে অভিযোগ তুলেছেন তাঁরা। অ্যাম্বুলন্স আসেনি। পুলিশের গাড়িতে করে অসুস্থ বাচ্ছাদের নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর