Sujan Chakraborty: নেতা-মন্ত্রী দের জন্য ইডি’র হানা, দায়িত্ব নিলেন না মাননীয়া? কটাক্ষ সুজনের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বেলাগাম দুর্নীতিতে জর্জরিত রাজ্যের শাসক দল। গতকাল ২১ জুলাই মিটতেই এবার ইডির নজরে রাজ্যের দুই মন্ত্রী। এছাড়াও রাজ্যের ১৩ টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডির আধিকারিকরা। নজরে রয়েছে স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা কমিটির প্রাক্তন সদস্যরাও। তল্লাশি অভিযান চলছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির বাড়িতেও। এবিষয়ে কড়া ভাষায় শাসক দলকে আক্রমণ করেছেন বাম নেতা সুজন চক্রবর্তী।

আরও পড়ুনঃ কোভিড আক্রান্ত কে আর রাহুল, ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়াই অনিশ্চিত তাঁর

Shamim Ahamed Ads

এদিন ট্যুইট করে সিপি(আই)এম নেতা লেখেন, “তাহলে দার্জিলিঙে চায়ে পে চর্চায় ‘ডিল’টা কি হলো!! উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃনমূলের বিরত থাকার বিনিময় মূল্য কত? কয়লা পাচারের প্রথম চার্জশিটে ভাইপোর নাম বাদ। এইটুকুই! শুধু পিসি-ভাইপোতেই খান্ত? বাকি নেতা-মন্ত্রী দের জন্য ইডি’র হানা, দায়িত্ব নিলেন না- মাননীয়া? কি রকম নেত্রী!!”

নেতা-মন্ত্রী দের জন্য ইডি'র হানা, কটাক্ষ সুজনের 
নেতা-মন্ত্রী দের জন্য ইডি’র হানা, কটাক্ষ সুজনের

উল্লেখ্য, গতকাল উপরাষ্ট্রপতি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। বামেদের তরফে তখন থেকে আক্রমণের তীর এসেছিল রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। সিপি(আই)এমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, দার্জিলিংয়ে উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনকড় মনোনীত করার বার্তা এনেছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সেখানেই দুই দলের মধ্যে সমস্ত বোঝাপড়া হয়ে গেছেন বলেও দাবি করেন তিনি।

নেতা-মন্ত্রী দের জন্য ইডি’র হানা, কটাক্ষ সুজনের 

নেতা-মন্ত্রী দের জন্য ইডি'র হানা, কটাক্ষ সুজনের 

গতকাল ২১ জুলাইয়ের সমাবেশের পরেই আজ রাজ্যের ১৩ জায়গায় ইডির অভিযান শুরু। ইডির নজরে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং পরেশ অধিকারী। তল্লাশি শুরু হয়েছে উপদেষ্টা কমিটির প্রাক্তন সদস্যদের বাড়িতেও। তাই এবার সরাসরি শাসক দলকে কড়া বাক্যবাণে বিদ্ধ করলেন বাম নেতা সুজন চক্রবর্তী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত