নজরবন্দি ব্যুরোঃ কোভিড আক্রান্ত ভারতের ওপেনিং ব্যাটার কে আর রাহুল। এদিন রাহুলের করোনা সংক্রমিত হওয়ার খবর দেন সৌরভ গাঙ্গুলি। চোট সারিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে ফেরার কথা ছিল রোহিত শর্মার ডেপুটির।
আরও পড়ুনঃ ডার্বি দিয়ে শুরু হচ্ছে ডুরান্ড কাপ, দেখুন গ্রুপ পর্বের সূচি
বর্তমানে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে রয়েছেন ভারতের তারকা ক্রিকেটার। নিয়ম অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজ উড়ে যাওয়ার আগে রুটিন কোভিড টেস্ট হয় তাঁর। সেখানে রিপোর্ট পজিটিভ এসেছে।শনিবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল রাহুলের।

কিন্তু আপাতত যাওয়া হচ্ছে না। বৃহস্পতিবার বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকের পর রাহুলের কোভিড আক্রান্ত হওয়ার খবর দেন বোর্ডের সভাপতি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রত্যাবর্তন হবে রাহুলের।

কোভিড আক্রান্ত কে আর রাহুল, ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়াই অনিশ্চিত তাঁর

যা শুরু ২৯ জুলাই। আগামী শনিবার বেঙ্গালুরু থেকে তাঁর ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে রওনা হওয়ারও কথা ছিল। কিন্তু আচমকা কোভিডে আক্রান্ত হয়ে রাহুলের ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়াই অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল।আজ শুক্রবার থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে নামছে শিখর ধাওয়ানের ভারত।



