নজরবন্দি ব্যুরোঃ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় প্রথমবার অভিযান শুরু করল ইডি। শুক্রবার সকাল থেকে একসঙ্গে রাজ্যের ১৩ জায়গায় অভিযান ইডির। সকালেই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও পরেশ অধিকারীর বাড়িতে উপস্থিত হয়েছে ইডির আধিকারিকরা৷ ইডির অভিযান চলছে এসএসসির প্রাক্তন উপদেষ্টা কমিটির কনভেনর শান্তি প্রসাদ সিনহা সহ অন্যান্য সদস্যদের বাড়িতেও।
আরও পড়ুনঃ Md Salim: নামে শহীদ দিবস হলেও, মোচ্ছব হয়েছে, কটাক্ষ সেলিমের


স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে আর্থিক লেনদেনের কথা আগেই উল্লেখ করেছিল সিবিআই। সেই আর্থিক লেনদেন কীভাবে হয়? সেই টাকা কারা নেয়? সবটা জানতেই আজ অভিযানে নেমেছে ইডি। এই দুর্নীতির সঙ্গে কারা জড়িত? কত টাকার লেনদেন হয়েছে? সবটাই জানতে একসঙ্গে ১৩ টি জায়গায় অভিযান চালিয়েছে ইডির আধিকারিকরা৷ সিবিআইয়ের দেওয়া সমস্ত তথ্য প্রমাণ হাতে নিয়েই তদন্ত করবেন তাঁরা।

উল্লেখ্য, সিবিআইয়ের এফআইআরে নাম রয়েছে প্রাক্তন উপদেষ্টা কমিটির সদস্যদের। সেখানে শান্তিপ্রসাদ সিনহা ছাড়াও রয়েছে এসএসসির তৎকালীন প্রোগ্রামার সমরজিৎ আচার্য, তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক সৌমিত্র সরকার, তৎকালীন সচিব অশোক কুমার সাহা এবং তৎকালীন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের নাম। তাঁদের বাড়িতেও উপস্থিত হয়েছে ইডির আধিকারিকরা।
রাজ্যের ১৩ জায়গায় অভিযান ইডির, চাপ বাড়ছে শাসক দলের

শুধুমাত্র এসএসসি নয়, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মাণিক ভট্টাচার্যের যাদবপুরের বাড়িতে উপস্থিত হয়েছে ইডি আধিকারিকরা। সমস্ত সম্পত্তির হিসেব খতিয়ে দেখা হচ্ছে। এমনটাই ইডি সূত্রে খবর।










