HomeTagsPanchayat Election

Panchayat Election

নওশাদের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ! আদালতে রক্ষাকবচ পেলেন ISF বিধায়ক

ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ। পঞ্চায়েত আবহে এমন অভিযোগ স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে। আগাম জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আইএসএফ বিধায়ক। সেই মামলায় রক্ষাকবচ পেলেন নওশাদ। বুধবার এই নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি চিত্তরঞ্জন দাস।

Panchayat Election: ভোট হিংসা মামলায় রাজ্যকে চরম ভর্ৎসনা হাইকোর্টের

পঞ্চায়েত নির্বাচন ঘিরে রাজ্যে উত্তপ্ত পরিস্থিতি। ভোটের দিন থেকে গণনাপর্বে বলি হয়েছে একের পর এক তরতাজা প্রাণ। বুধবার ভোট হিংসা মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়ল রাজ্য। 'নাগরিকদের সুরক্ষা দিতে ব্যর্থ রাজ্য', এমনটাই প্রতিক্রিয়া হাইকোর্টের প্রধান বিচারপতির।

Panchayat Election: কেন মানুষ মার খাচ্ছে? ভোট হিংসায় কমিশনকে কড়া বার্তা হাইকোর্টের

পঞ্চায়েত নির্বাচন নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। মনোনয়ন থেকে শুরু করে ভোটগ্রহণ, গণনা, ফল ঘোষণা সব পর্বেই দফায় দফায় উত্তপ্ত হয়েছে বাংলা। বুধবার এক মামলার শুনানিতে রাজ্য নির্বাচন কমিশনারকে কড়া বার্তা দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। "জয়ী প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবে মামলার ভবিষ্যতের উপর" এমনই পর্যবেক্ষণ আদালতের।

Anis Khan: নিহত ভাইয়ের স্বপ্ন পূরণ করতে ভোটের লড়াই, পঞ্চায়েতে পরাজিত আনিসের দাদা

পঞ্চায়েত নির্বাচনে পরাজিত সামসুদ্দিন খান। বঙ্গ রাজনীতিতে নামটা পরিচিত নয়। তবে তাঁর ভাইকে সকলেই চেনে। প্রয়াত ছাত্রনেতা আনিস খানের দাদা সামসুদ্দিন। ভাইয়ের স্বপ্ন পূরণ করতেই এবারে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু ফলাফল শূন্য। মঙ্গলবার ভোট গণনা শেষে তাঁকে পরাজিত ঘোষণা করা হয়।

পঞ্চায়েতের পুনর্নির্বাচনের দিনও দলবদল, তৃণমূলে যোগদান BJP প্রার্থীদের

বাংলায় পঞ্চায়েত নির্বাচনের আবহ বজায় রয়েছে। শনিবার এক দফায় ভোটপর্ব শেষ হওয়ার পর সোমবার হল পুনর্নির্বাচন। শাসক দলের বিরুদ্ধে একের পর এক অশান্তির অভিযোগ উঠেছে। ভোট লুঠ, ছাপ্পা ভোট, ব্যালট পেপার, ব্যালট বক্সে ভাঙচুর- নানা অভিযোগে বিধ্বস্ত তৃণমূল। এরইমধ্যে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন গেরুয়া শিবিরের একাধিক প্রার্থী।

Panchayat Election: ভোট-হিংসায় নিহতদের সৎকারে সাহায্য করতে হবে রাজ্যকে, নির্দেশ হাইকোর্টের

পঞ্চায়েত ভোটের অশান্তিতে বলি গিয়েছে একাধিক প্রাণ। আক্রান্ত হয়েছেন অনেকে। সোমবার তাঁদের জন্য ক্ষতিপূরণের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এদিনই এই মামলার শুনানিতে রাজ্যকে বড় নির্দেশ দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।

১১ জুলাইয়ের পর পা ঠিক হয়ে যাবে, Mamata Banerjee-কে খোঁচা অধীরের

পঞ্চায়েত নির্বাচনের দিন রণক্ষেত্র চেহারা নিয়েছিল বাংলা। হিংসার জেরে ঝরেছে বহু প্রাণ। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী-সমর্থকের মৃত্যু হয়েছে। খুনের অভিযোগ সামনে এসেছে। পঞ্চায়েত নিয়ে হিংসার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। ভোট হিংসায় নিহত কংগ্রেস কর্মীদের সঙ্গে দেখা করেন কংগ্রেস সাংসদ।

Trending Now