HomeTagsPanchayat Election

Panchayat Election

Panchayat-র আগেই উত্তপ্ত বাংলা! মুর্শিদাবাদে ফের বোমা বিস্ফোরণে আহত ৫ শিশু

ফের নতুন করে আতঙ্ক ছড়াল মুর্শিদাবাদে। জানা গিয়েছে, আবারও মুর্শিদাবাদের জঙ্গিপুরে বোমা বিস্ফোরণ! আর এই বারের ঘটনায় গুরুত্বর জখম হয়েছে ৫ শিশু। তাদের প্রত্যেকের বয়স ৭ থেকে ১১ বছরের মধ্যে। এরা সকলেই স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাঁদের স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁরা চিকিৎসাধীন বলে জানা যাচ্ছে। তবে কে বা কারা গ্রামের মাঝে এভাবে বোমা ফেলে রেখেছিল, কী উদ্দেশ্য ছিল, সেসব খতিয়ে দেখছে পুলিশ। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

Panchayat Election: পঞ্চায়েতে এবার সিপিএম প্রার্থী নিহত আনিস খানের দাদা

গভীর রাতে আনিস খানের বাড়িতে হানা দেয় কয়েকজন পুলিশকর্মী। এরপরই বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হয় ছাত্রনেতার। পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ আনে পরিবার। আনিসের রহস্যমৃত্যু নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। আদালতের নির্দেশেই কবর থেকে তুলে দ্বিতীয়বার ময়নাতদন্ত হয় তাঁর। এই ঘটনার পর একাধিক সিপিএম নেতৃত্বকে আনিসের বাড়িতে দেখা গিয়েছিল। মহম্মদ সেলিম সহ অনেকেই নিহত ছাত্রনেতার পরিবারের সঙ্গে দেখা করেছিলেন।

Madan Mitra: ‘ইয়ে হাত মুঝে দে দে, গব্বরের আন্দাজে বিরোধীদের হুঁশিয়ারি মদনের

'শোলে' সিনেমার জনপ্রিয় সংলাপ 'ইয়ে হাত মুঝে দে দে ঠাকুর' শোনা যায় কামারহাটির বিধায়কের মুখে। মদন মিত্র বলেন, “বাইরে যতই কেন্দ্রীয় বাহিনী থাকুক, ব্যালট বক্সে বিজেপি, সিপিএম, কংগ্রেসের কেউ হাত দিলে গেলে ওই হাত বাক্সে থেকে যাবে।

CPIM প্রার্থীর শ্লীলতাহানির অভিযোগ, প্রাণে মারার হুমকি! অভিযুক্ত তৃণমূল

নজরবন্দি ব্যুরো: আসন্ন পঞ্চায়েত নির্বাচন। আর নির্বাচনকে ঘিরে উত্তপ্ত বাংলা! মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিভিন্ন জেলায় হিংসা-অশান্তি, সংঘর্ষ, বোমাবাজির ঘটনা সামনে এসেছে। যার...

Recruitment Scam: চাকরি চুরির ‘মিসিং লিঙ্ক’ আরও এক তাপস, নিয়োগ দুর্নীতি মামলায় বিস্ফোরক তথ্য!

এবার গোয়েন্দাদের তদন্তের বিষয় এই টাকাগুলি কি নিয়োগ দুর্নীতির চাকরি চুরির টাকা? সব প্রশ্নের উত্তর খুঁজতে তাপস মিশ্রের সন্ধান শুরু হয়েছে।

Madan Mitra: শকুন থাকে আকাশে, নজর থাকে ভাঙড়ে, রাজ্যপালকে খোঁচা মদনের

"শকুন ভাগাড়ে থাকে জানতাম। এখন দেখছি শকুন থাকে আকাশে, নজর রাখে ভাঙড়ে। একটু উত্তরপ্রদেশের জেলাগুলোয় যান। আপনি নিজেকে কি হেমেন মণ্ডল তৈরি করবেন ভেবেছেন? বাংলার নয়া হেমেন মণ্ডল।" গতকালই রজ্যপালের গায়ের রঙ নিয়ে কটাক্ষ করতে দেখা যায় মদন মিত্রকে। একদিনের মাথায় ফের তৃণমূল বিধায়কের নিশানায় সিভি আনন্দ বোস।

Panchayat Election: কেন্দ্রীয় বাহিনীর সিদ্ধান্তে খুশি মদন, বিরোধীদের খোঁচা তৃণমূল বিধায়কের

কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন, "আই অ্যাম ভেরি হ্যাপি। যদি কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট করতাম, তাহলে বলত ফাঁকা মাঠে গোল দিল, আমাদের থাকতে দিল না।" এখানেই শেষ নয়! বিজেপি যদি ৬৫ হাজার মনোনয়ন জমা দিতে না পারত তাহলেও তৃণমূলের ঘাড়েই দোষ ফেলত বলে দাবি তৃণমূল নেতার।

Trending Now