Panchayat-র আগেই উত্তপ্ত বাংলা! মুর্শিদাবাদে ফের বোমা বিস্ফোরণে আহত ৫ শিশু

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়তেরে দিনক্ষণ ঘোষণা হতেই উত্তপ্ত বাংলা! রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হিংসার ঘটনা প্রকাশ্যে এসেছে। মনোনয়ন পর্বে বঙ্গের বিভিন্ন প্রান্তে ঝরেছে রক্ত! প্রাণহানিও ঘটেছে! আর এই সব ঘটনায় রীতিমত উদ্বিগ্ন রাজ্যের মানুষ। এহেন পরিস্থিতিতে জেলায় জেলায় উদ্ধার হচ্ছে তাজা বোমা! আর এই বোমা বিস্ফোরণের ঘটনায় গুরুত্বর জখম হয়েছেন অনেকেই। সব মিলিয়ে শোরগোল ছড়িয়েছে রাজ্য-রাজনীতিতে!

আরও পড়ুন: ৪৮ ঘণ্টা পরেও কেন্দ্রীয় বাহিনীর দেখা নেই, কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের

ফের নতুন করে আতঙ্ক ছড়াল মুর্শিদাবাদে। জানা গিয়েছে, আবারও মুর্শিদাবাদের জঙ্গিপুরে বোমা বিস্ফোরণ! আর এই বারের ঘটনায় গুরুত্বর জখম হয়েছে ৫ শিশু। তাদের প্রত্যেকের বয়স ৭ থেকে ১১ বছরের মধ্যে। এরা সকলেই স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাঁদের স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁরা চিকিৎসাধীন বলে জানা যাচ্ছে। তবে কে বা কারা গ্রামের মাঝে এভাবে বোমা ফেলে রেখেছিল, কী উদ্দেশ্য ছিল, সেসব খতিয়ে দেখছে পুলিশ। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

Panchayat-র আগেই উত্তপ্ত বাংলা, ফের বোমা বিস্ফোরণে আহত শিশু
Panchayat-র আগেই উত্তপ্ত বাংলা, ফের বোমা বিস্ফোরণে আহত শিশু

সোমবার সকালে ঘটনাটি ঘটেছে ফরাক্কার উত্তর ইমাম নগরের মাঠপাড়ায়। ওই এলাকায় সকালে বোমা গুলি পড়েছিল। ঠিক সেই সময় ওই বোমা গুলিকে বল ভেবে তা নিয়ে খেলতে যায় ওই শিশুরা। তাতেই মারাত্মকভাবে জখম হয় তারা। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, বোমা বিস্ফোরণে গুরুতর আহত হয়েছে আরিয়ান শেখ (৮), দাউদ শেখ (১০), আসাদুল শেখ (৭), সুভান শেখ (১১), ইমরান শেখ (৯)। তবে ইতিমধ্যেই জখম আসাদুলকে রেফার করা হয়েছে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে।

Panchayat-র আগেই উত্তপ্ত বাংলা, ফের বোমা বিস্ফোরণে আহত শিশু

সূত্রের খবর, আহতরা সকলেই স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। সকালে আম বাগানে খেলতে গেলে সেখানে বোমা বিস্ফোরণে গুরুত্বর আহত হয় তারা। এরপরেই বিস্ফোরণের আওয়াজ শুনেই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। এরপর স্থানীয়দের তৎপরতায় ওদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাদের চিকিৎসা শুরু হয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

Panchayat-র আগেই উত্তপ্ত বাংলা, ফের বোমা বিস্ফোরণে আহত শিশু

Panchayat-র আগেই উত্তপ্ত বাংলা, ফের বোমা বিস্ফোরণে আহত শিশু

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর