৪৮ ঘণ্টা পরেও কেন্দ্রীয় বাহিনীর দেখা নেই, কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েতের আগেই উত্তপ্ত বাংলা! রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির ঘটনা প্রকাশ্যে এসেছে। যার দরুন কেন্দ্রীয় বাহিনীর আর্জিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতারা। এরপরেই আসন্ন পঞ্চায়েতে কমিশনকে কেন্দ্রীয় বাহিনী মোতায়নের নির্দেশ দেয় আদালত। কিন্তু হাইকোর্টের নির্দেশের পরেও কেন মোতায়ন করা হয়নি কেন্দ্রীয় বাহিনী?

আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজ্যের আর্জি শুনবে সুপ্রিম কোর্ট, কবে শুনানি?

এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি আদালতে মামলা করেছেন কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরীও। যেহেতু, আদালত পঞ্চায়েত মামলায় নির্দেশ দিয়েছিল যে, ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। কিন্তু শাসক বিরোধীদের অভিযোগ, কমিশন সেই নির্দেশ মানেনি। সেক্ষেত্রে আদালত অবমাননার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে। তাছাড়াও হাইকোর্ট আরও নির্দেশ দিয়েছিল যে, মনোনয়নপত্র জমা থেকে কাউন্টিং , গোটা প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফি করতে হবে এবং সিসিটিভি বসাতে হবে। সেই নির্দেশও পালন হয় নি বলে অভিযোগ।

৪৮ ঘণ্টা পরেও কেন্দ্রীয় বাহিনীর দেখা নেই, কমিশনের বিরুদ্ধে মামলা দায়ের
৪৮ ঘণ্টা পরেও কেন্দ্রীয় বাহিনীর দেখা নেই, কমিশনের বিরুদ্ধে মামলা দায়ের

সূত্রের খবর, সোমবার কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করার অনুমতি দিলেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। অন্যদিকে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য ও কমিশন। আর সোমবার অবশেষে সুপ্রিম কোর্ট এই আর্জি শুনতে রাজি হয়েছে। এই মামলার শুনানি আগামীকাল হতে পারে বলে জানা যাচ্ছে।

৪৮ ঘণ্টা পরেও কেন্দ্রীয় বাহিনীর দেখা নেই, কমিশনের বিরুদ্ধে মামলা দায়ের

উল্লেখ্য, আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে উত্তপ্ত বাংলা! মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিভিন্ন জেলায় হিংসা-অশান্তি, সংঘর্ষ, বোমাবাজির ঘটনা সামনে এসেছে। যার দরুন আদালতের দ্বারস্থ হয়েছেন রাজ্যের শাসক বিরোধী দলগুলি। এই হিংসা-অশান্তির ঘটনা গুলির সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে বলেই বারংবার দাবি করে এসেছেন তাঁরা। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির

৪৮ ঘণ্টা পরেও কেন্দ্রীয় বাহিনীর দেখা নেই, কমিশনের বিরুদ্ধে মামলা দায়ের

৪৮ ঘণ্টা পরেও কেন্দ্রীয় বাহিনীর দেখা নেই, কমিশনের বিরুদ্ধে মামলা দায়ের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত