রাজ্যে পঞ্চায়েত নির্বাচন কবে? তা নিয়ে হস্তক্ষেপ করতে চায় না কলকাতা হাইকোর্ট। এবিশয়ে রাজ্য নির্বাচন কমিশনের দিকেই বল ঠেলে দিয়েছে আদালত। সূত্রের খবর, এপ্রিলের শুরুতেই ভোটের দিনক্ষণ ঘোষণা করতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। মে মাসেই ভোট প্রক্রিয়া সম্পূর্ণ করতে চাইছে। জানা যাচ্ছে, পয়লা বৈশাখের পরেই নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হতে পারে।
আদালতের নির্দেশ, আগামী ৯ মার্চ অবধি পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করতে পারবে না নির্বাচন কমিশ্ন। বুধবার এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। অর্থাৎ, যে অন্তর্বর্তী স্থগিতাদেশ ছিল তার মেয়াদ ৯ তারিখ অবধি বাড়ানো হয়েছে। এখনই পঞ্চায়েত নির্বাচন হচ্ছে না।