লোকসভা নির্বাচনের মূল পর্বে বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিপক্ষে কংগ্রেসের তরফে প্রার্থী করার কথা ছিল প্রিয়াঙ্কা গান্ধীকে। যদিও তা বাস্তবায়িত হয়নি। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বারাণসীতে তিনি প্রিয়াঙ্কা গান্ধীর হয়ে প্রচারে যেতে চান।
বৃহস্পতিবার সন্ধ্যেবেলা নবান্নে এলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরম। রাজ্য সরকারের সদর দফতরের ১৪ তলায় বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় ৪০ মিনিটের কাছাকাছি বৈঠক করলেন তিনি।
কলকাতা সফরে আসেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম। নাম না করেই বিজেপিকে আক্রমণ করেছেন তিনি। এছাড়া বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই সরব হয়েছেন চিদম্বরম।
যদিও বৃহস্পতিবারেও ঘটনার উত্তাপ প্রায় একই ছিল হাইকোর্ট চত্বরে। চিদম্বরমকে অবিলম্বে দল থেকে বহিষ্কারের দাবী তোলেন আইনজীবী কৌস্তভ বাগচী। বিক্ষোভের জের, তাই এলেন না চিদম্বরম।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমের বিস্ফোরক মন্তব্য ঘিরে জল্পনা শুরু হয়েছে। তিনি বলেন, রাজ্যগুলিতে কংগ্রেসের যা সংগঠন তাতে তৃণমূল এবং আপের নেতৃত্বে চলতে হবে কংগ্রেসকে।
সরকার গড়তে বিজেপি বিরোধী সমস্ত দলকেই স্বাগত জানাচ্ছে তাঁরা। এবার তৃণমূলকে জোটবার্তা কংগ্রেসের। এমনকি চিরপ্রতিদ্বন্দ্বী আপকেও স্বাগত জানাচ্ছে তাঁরা। সোমবার গোয়ার দায়িত্বপ্রাপ্ত নেতা দীনেশ গুণ্ডুরার এই মন্তব্যে কার্যত তোলপাড় শুরু হয়েছে। আর সেই খবর কানে পৌঁছাতেই মঙ্গলবার গোয়ায় উপস্থিত হচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।